• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব

নাশকতার আশঙ্কায় ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

রিপোর্টার: / ১০১ পঠিত
আপডেট: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

নাশকতার আশঙ্কায় ৮ বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার নিরাপত্তা ব্যবস্থা

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় সম্ভাব্য নাশকতার গোয়েন্দা সতর্কতার পর দেশের ৮টি বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থায় অতিরিক্ত কড়াকড়ি আরোপের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, বিমানবন্দরগুলো সব সময়ই নিরাপত্তা বলয়ের মধ্যে থাকে। তবে পুলিশ সদর দপ্তর থেকে সতর্কতামূলক চিঠি পাওয়ার পর ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

তিনি বলেন, “এটি নিয়মিত কার্যক্রমের অংশ হলেও সতর্কতার মাত্রা বাড়ানো হয়েছে।”

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ডিআইজি (কনফিডেনসিয়াল) কামরুল আহসান স্বাক্ষরিত এক সতর্কতামূলক চিঠিকে কেন্দ্র করে এই পদক্ষেপ নেওয়া হয়। ওই চিঠিতে নিষিদ্ধ ঘোষিত একটি জঙ্গি সংগঠনের সম্ভাব্য হামলার পরিকল্পনার তথ্য তুলে ধরা হয়। জাতীয় সংসদ, আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা, উপাসনালয় ও বিনোদনকেন্দ্রসহ স্পর্শকাতর স্থাপনাগুলোকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, চিঠি পাওয়ার পর বিমানবন্দরের অ্যারাইভাল ও ডিপারচার এলাকায় তল্লাশি জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পোশাকধারী ও সাদা পোশাকের অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। টার্মিনাল, প্রবেশপথসহ অন্যান্য সংবেদনশীল এলাকাতেও নজরদারি বাড়ানো হয়েছে।

বেবিচক-এর এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এখন পর্যন্ত সরাসরি কোনো হুমকি শনাক্ত না হলেও আগাম সতর্কতা হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা করে না, সেগুলোতেও রাতের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হওয়া উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্কর ওরফে আবু মোহাম্মদের সঙ্গে সেনাবাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, এই নেটওয়ার্ক বিভিন্ন পদ্ধতিতে হামলার চেষ্টা করতে পারে, যা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগজনক।

বর্তমানে দেশে তিনটি আন্তর্জাতিক ও পাঁচটি অভ্যন্তরীণ বিমানবন্দর চালু রয়েছে। এসব বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটির পাশাপাশি এপিবিএন, গোয়েন্দা সংস্থা ও অন্যান্য বাহিনী নিরাপত্তার দায়িত্বে রয়েছে। নতুন সতর্কতার পর তাদের কার্যক্রম আরও সমন্বিত করা হয়েছে।

বেবিচক চেয়ারম্যান বলেন, “আমরা নিয়মিতভাবেই নিরাপত্তা জোরদার করি। তবে এই সতর্কতার পর ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ