• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

আই হ্যাভ এ প্ল্যান’ নিয়ে দেশ গড়ছেন তারেক রহমান: ফখরুল

রিপোর্টার: / ৯৮ পঠিত
আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬

 ‘আই হ্যাভ এ প্ল্যান’ নিয়ে দেশ গড়ছেন তারেক রহমান: ফখরুল

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত আলোচনা সভায় বিএনপির মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের আস্থা অর্জন করে ধারাবাহিক সাফল্য অর্জন করছেন এবং একটি পরিকল্পিত রাষ্ট্র কাঠামো গড়ে তুলছেন।

শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, “তারেক রহমান ‘আই হ্যাভ এ প্ল্যান’ কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার রূপরেখা বাস্তবায়ন করছেন। তিনি শুধু প্রধানমন্ত্রী নন, মেহনতি মানুষের প্রতীক।” তিনি আরও দাবি করেন, “দেশ যখন অর্থনৈতিক সংকটে পড়েছিল, ব্যাংক ও আর্থিক খাত ধ্বংসের মুখে ছিল, তখন তিনি তা পুনর্গঠন করেছেন।”

মির্জা ফখরুল সাম্প্রতিক আন্দোলনে নিহত শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগ স্মরণ করেন। একই সঙ্গে হকারদের পুনর্বাসনে সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি তোলেন।

তিনি বলেন, শ্রমিকদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করা এবং চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন জরুরি। “শ্রমিকদের কল্যাণ নিশ্চিত না হলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়,” উল্লেখ করেন তিনি।

সংসদে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রশংসা করে ফখরুল বলেন, “তিনি একজন রাষ্ট্রনায়কের মতো বক্তব্য রেখেছেন এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তিনি এমন এক রাজনৈতিক পরিবারের সন্তান, যারা সবসময় গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করেছে।”

অনুষ্ঠানে শ্রমিক নেতারা দেশের বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ