• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

দেশজুড়ে ঝুলে আছে প্রায় ৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন, দ্রুত নিষ্পত্তির নির্দেশ

রিপোর্টার: / ১০১ পঠিত
আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬

  • দেশজুড়ে ঝুলে আছে প্রায় ৬৮ হাজার এনআইডি সংশোধন আবেদন, দ্রুত নিষ্পত্তির নির্দেশ

দেশব্যাপী জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের বিপুল সংখ্যক আবেদন দীর্ঘদিন ধরে ঝুলে থাকার বিষয়টি সামনে এসেছে। নির্বাচন কমিশন-এর তথ্য অনুযায়ী, মাঠ পর্যায়ে বর্তমানে প্রায় ৬৮ হাজার আবেদন পেন্ডিং রয়েছে।

রোববার (৩ মে) এনআইডি অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, মোট ৬৭ হাজার ৮৬৪টি আবেদন এখনো নিষ্পত্তির অপেক্ষায় আছে। তিনি বলেন, এসব আবেদন দ্রুত নিষ্পত্তির জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

তথ্য অনুযায়ী, বিভিন্ন ক্যাটাগরিতে আবেদনগুলো জমে আছে—ক-১ ক্যাটাগরিতে ১,২৭৩টি, ক ক্যাটাগরিতে ১৬,৪২১টি, খ-১ ক্যাটাগরিতে ৫,৭২৫টি, খ ক্যাটাগরিতে ২৫,৩১৮টি এবং গ ক্যাটাগরিতে ১৯,১২৭টি আবেদন ঝুলে রয়েছে।

দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এনআইডি সংশোধন না হওয়ায় ব্যাংকিং, পাসপোর্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা নিতে সমস্যায় পড়ছেন অনেকে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, জনবল সংকট ও অতিরিক্ত কাজের চাপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে নতুন নির্দেশনার ফলে দ্রুত এসব আবেদন নিষ্পত্তি করে পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ