• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

জেপি মরগ্যানে নারী কর্মকর্তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড়

রিপোর্টার: / ১৪০ পঠিত
আপডেট: সোমবার, ৪ মে, ২০২৬

জেপি মরগ্যানে নারী কর্মকর্তার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ, যুক্তরাষ্ট্রজুড়ে তোলপাড়

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বখ্যাত আর্থিক প্রতিষ্ঠান JPMorgan Chase-এ কর্মরত এক নারী কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে, যা নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে প্রতিষ্ঠানটির উচ্চপদস্থ কর্মকর্তা Lorna Hajdini (৩৭)-কে। অভিযোগকারী তারই সাবেক সহকর্মী Chirayu Rana (৩৫)।

মামলার অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে অধীনস্থ কর্মী চিরায়ু রাণাকে দীর্ঘদিন ধরে মাদক ও যৌন উত্তেজক ওষুধ খাইয়ে জোরপূর্বক যৌন সম্পর্কে বাধ্য করা হতো। অভিযোগে উল্লেখ করা হয়, এতে অস্বীকৃতি জানালে পদোন্নতি বন্ধ, বোনাস কেটে নেওয়া এবং পেশাগত ক্ষতির হুমকি দেওয়া হতো।

এছাড়া, অভিযোগকারী দাবি করেছেন, অভিযুক্ত কর্মকর্তা তার প্রতি বর্ণবিদ্বেষমূলক আচরণও করতেন। শুরুতে ‘জন ডো’ ছদ্মনামে মামলা দায়ের করা হলেও পরে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর কর্পোরেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে কর্মক্ষেত্রে ক্ষমতার অপব্যবহার, যৌন নিপীড়ন এবং কর্মপরিবেশের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে বিশ্লেষকরা বলছেন, এ ধরনের অভিযোগ কর্পোরেট জগতে নৈতিকতা ও জবাবদিহিতার প্রশ্নকে আবারও সামনে নিয়ে এসেছে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে এ ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ