• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

জুলাই সনদে টালবাহানা করলে কঠোর আন্দোলন’ — সরকারকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

রিপোর্টার: / ১৩৫ পঠিত
আপডেট: শনিবার, ৯ মে, ২০২৬

‘জুলাই সনদে টালবাহানা করলে কঠোর আন্দোলন’ — সরকারকে হুঁশিয়ারি নাহিদ ইসলামের

:
সাংবিধানিক সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকার ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সরকার ইতিবাচক সাড়া না দিলে শান্তিপূর্ণ কর্মসূচির পাশাপাশি কঠোর আন্দোলনে যাবে বিরোধী দল।

নিজস্ব প্রতিবেদক:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার প্রশ্নে সরকার টালবাহানা করছে এবং জনগণের প্রত্যাশাকে এড়িয়ে যেতে চাইছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে সরকার ইতিবাচক ভূমিকা না নিলে কঠোর আন্দোলনের মাধ্যমে জনগণের রায় আদায় করা হবে।

আজ শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘সংস্কারে অচলাবস্থা সমাধানে করণীয় কী’ শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন,
“জুলাই সনদ নিয়ে সরকার ছলচাতুরী করছে। তারা এটাকে এড়িয়ে যেতে চায়। কিন্তু জনগণের অংশগ্রহণমূলক, স্বচ্ছ এবং সার্বভৌম ক্ষমতার ভিত্তিতেই সাংবিধানিক সংস্কার হতে হবে।”

তিনি বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, সেটি বাস্তবায়নে সংসদের ভেতরে ও বাইরে আলোচনা অব্যাহত থাকবে। একইসঙ্গে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিও চলবে। তবে সরকার যদি জনগণের দাবির প্রতি কর্ণপাত না করে, তাহলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বিরোধীদলীয় চিফ হুইপ অবিলম্বে গণভোটের নির্দেশনা অনুযায়ী ‘সাংবিধানিক সংস্কার কাউন্সিল’ গঠনের দাবি জানান। তার মতে, এই কাউন্সিলের মাধ্যমেই জনগণের মতামতের ভিত্তিতে কাঠামোগত সংস্কারের পথ তৈরি হতে পারে।

এ সময় বিএনপিরও সমালোচনা করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা গণভোটের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর তারা এখন সেই অবস্থান থেকে সরে এসেছে।

তার ভাষায়,
“বিএনপি এখন গণভোটের বিরোধিতা করছে। এর মাধ্যমে তারা মূলত জনগণের আকাঙ্ক্ষাকেই প্রত্যাখ্যান করছে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ, গণভোট ও সাংবিধানিক সংস্কার ইস্যু ঘিরে সরকার ও বিরোধী শিবিরের মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি হওয়ার ইঙ্গিত মিলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ