• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

জাতিসংঘে বাংলাদেশের বার্তা: শান্তিরক্ষা ও বৈশ্বিক সহযোগিতায় অটল প্রতিশ্রুতি

রিপোর্টার: / ৯৪ পঠিত
আপডেট: বুধবার, ১৩ মে, ২০২৬

জাতিসংঘে বাংলাদেশের বার্তা: শান্তিরক্ষা ও বৈশ্বিক সহযোগিতায় অটল প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, বহুপক্ষীয় কূটনীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সোমবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে যুক্তরাষ্ট্র আর্মি ওয়ার কলেজের একটি প্রতিনিধিদল সফরকালে এ অঙ্গীকারের কথা তুলে ধরা হয়।

প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের ধারাবাহিকতায় জাতিসংঘের সঙ্গে দেশের দীর্ঘদিনের সম্পৃক্ততা গড়ে উঠেছে।

তিনি জানান, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অন্যতম বৃহৎ সেনা ও পুলিশ প্রেরণকারী দেশ। বিশ্বের বিভিন্ন সংঘাতপূর্ণ ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে বাংলাদেশের শান্তিরক্ষীরা দক্ষতা, পেশাদারিত্ব ও মানবিকতার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করে আসছেন।

সফররত প্রতিনিধিদলকে বাংলাদেশের স্থায়ী মিশনের কার্যক্রম সম্পর্কেও অবহিত করা হয়। এসময় শান্তিরক্ষা, টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান ও ঐতিহ্য আরও জোরদারে মিশনের সক্রিয় ভূমিকার কথা তুলে ধরেন রাষ্ট্রদূত।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সংলাপ, পারস্পরিক সমঝোতা এবং ঐকমত্যভিত্তিক বহুপক্ষীয় উদ্যোগের কোনো বিকল্প নেই। আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করেই টেকসই শান্তি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ