
রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদ (RAOP) নির্বাচন ২০২৬-২০২৮ এর কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব পদে বিজয় অর্জন করেছেন ই এম এস সাগর। তিনি ই এম এস ইন্টারন্যাশনাল-এর স্বত্বাধিকারী, যার লাইসেন্স নম্বর আরএল-২৪০৩।
তার এই বিজয়ে প্রবাসী কর্মসংস্থান খাতের বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের কারণে ই এম এস সাগর নতুন দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং রিক্রুটিং এজেন্সিগুলোর স্বার্থ রক্ষায় কার্যকর অবদান রাখবেন।
নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, রিক্রুটিং খাতকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনবান্ধব করতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবেন। একই সঙ্গে বৈদেশিক কর্মসংস্থানে বাংলাদেশের সুনাম বৃদ্ধি এবং কর্মীদের নিরাপদ অভিবাসন নিশ্চিত করতেও তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।
প্রবাসী কর্মসংস্থান সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদ-এর নতুন কমিটি দেশের জনশক্তি রপ্তানি খাতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে।
ই এম এস সাগর-এর এই অর্জনে শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও প্রবাসী সংশ্লিষ্ট মহলে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।