• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

১ জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন, ধাপে ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন

রিপোর্টার: / ১০০ পঠিত
আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬

১ জুলাই থেকে নবম পে স্কেল বাস্তবায়ন, ধাপে ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন

নিজস্ব প্রতিবেদক:
প্রায় এক যুগ পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো চালুর ঘোষণা দিয়েছে সরকার। আগামী মঙ্গলবার (১ জুলাই) থেকে নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বাজেট সীমাবদ্ধতার কারণে কমিশনের সব সুপারিশ একসঙ্গে কার্যকর করা সম্ভব হবে না বলে জানিয়েছেন তিনি।

সোমবার (১৮ মে) নিজ কার্যালয়ে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অর্থমন্ত্রী বলেন, “আগামী অর্থবছরের শুরুতেই নতুন পে স্কেল বাস্তবায়ন হবে। কীভাবে উত্তম উপায়ে তা করা যায়, সে বিষয়ে কাজ চলছে।”

সরকারি সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে নতুন পে স্কেলের জন্য বিশেষ বরাদ্দ রাখা হচ্ছে। তবে পুরো সুবিধা একবারে না দিয়ে তিন ধাপে বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি-এর নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটি।

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় সরকারকে হিসাব করে এগোতে হচ্ছে। তিনি বলেন, “বাজেটের সীমাবদ্ধতা রয়েছে, রাজস্ব আহরণও প্রত্যাশিত পর্যায়ে নেই। ফলে অনেক ক্ষেত্রে কাটছাঁট করতে হচ্ছে। তারপরও নতুন বেতন কাঠামো বাস্তবায়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে।”

পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-সরকারি প্রতিষ্ঠান, বিচার বিভাগ ও বিভিন্ন বাহিনীর চাকরিজীবীরা বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা পাবেন। দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ কার্যকর করা হবে। আর ২০২৮-২৯ অর্থবছরে বাড়িভাড়া, চিকিৎসা ও অন্যান্য ভাতা পুরোপুরি সমন্বয় করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ধাপে নতুন পে স্কেলের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। পুরো কাঠামো বাস্তবায়নে সরকারের সম্ভাব্য ব্যয় দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৩১ হাজার কোটি টাকা, যার মধ্যে পেনশন ব্যয়ও অন্তর্ভুক্ত থাকবে।

বর্তমানে দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী ও ৯ লাখ পেনশনভোগী রয়েছেন। নতুন পে স্কেল কার্যকর হলে তাদের আর্থিক সুবিধা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।

বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী, সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে। একইসঙ্গে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

এদিকে আগামী বুধবার (২১ মে) বাস্তবায়ন কমিটির একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ হতে পারে বলে জানা গেছে।

অর্থনীতি বিশ্লেষকদের মতে, মূল্যস্ফীতির চাপের মধ্যে নতুন বেতন কাঠামো সরকারি চাকরিজীবীদের কিছুটা স্বস্তি দেবে। তবে রাজস্ব আহরণ বৃদ্ধি ও ব্যয় ব্যবস্থাপনায় দক্ষতা নিশ্চিত করাও সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ