• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অটোরিকশা ভাড়া নিয়ে বিরোধ: কেরানীগঞ্জে যুবককে মারধরের অভিযোগ, আহতের অবস্থা গুরুতর সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর, মুষলধারে বৃষ্টি; ঘাটে ফিরছে মাছধরা ট্রলার কুয়াকাটার সাগরে জেলের জালে ‘কালো সোনা’, ৮ কেজির পোয়া মাছ বিক্রি ৫০ হাজার টাকায় লঘুচাপের প্রভাবে উত্তাল সাগর, পায়রাসহ চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বীর রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান’ গ্রন্থের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এলপিজির দামে বড় স্বস্তি: ১২ কেজি সিলিন্ডার ৩৫৭ টাকা কমালো বিইআরসি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের বৈঠক: ভিসা সহজীকরণ, নিরাপত্তা সহযোগিতা ও ফিলিস্তিনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক, শেষে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব তারেক রহমানের চীন সফরে দ্বিপক্ষীয় সম্পর্কে ‘নতুন কৌশলগত উচ্চতা’: চীনা রাষ্ট্রদূত সবুজ ভবিষ্যৎ গড়তে কলাপাড়ায় ২ হাজার ৩৪০টি গাছের চারা বিতরণ

বাংলার মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না’ — ঠাকুরগাঁওয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের

রিপোর্টার: / ৬৫ পঠিত
আপডেট: বুধবার, ২০ মে, ২০২৬

‘বাংলার মানুষ জামায়াতকে ক্ষমতায় দেখতে চায় না’ — ঠাকুরগাঁওয়ে কড়া বার্তা মির্জা ফখরুলের

নিজস্ব প্রতিবেদক:

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের মানুষ কখনো জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় আনবে না। স্বাধীনতাবিরোধী ভূমিকার কারণেই দলটির প্রতি জনগণের আস্থা নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২০ মে) দুপুরে ঠাকুরগাঁওয়ের পরিত্যক্ত বিমানবন্দর এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বিমানবন্দর চালুর অগ্রগতি পরিদর্শন শেষে জেলা বিএনপির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, “একটা দল আছে, ধর্মের নামে রাজনীতি করে। খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা বলবে, কিন্তু মিথ্যা কথা বলে রাজনীতি করলে হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলতে হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না। কারণ ১৯৭১ সালে তারা স্বাধীনতার বিরোধিতা করেছিল। মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে, মা-বোনদের সম্ভ্রম নষ্ট করেছে। এ দেশের মানুষ তাদের ক্ষমতায় দেখতে চায় না।”

অনুষ্ঠানে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগও তোলেন তিনি। তার ভাষায়, কিছু রাজনৈতিক গোষ্ঠী জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। “আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না, অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি। সংস্কার বিএনপির হাত ধরেই এসেছে,” বলেন তিনি।

সংস্কারের উদাহরণ তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিলেন। বিচার বিভাগের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার ব্যবস্থা চালু করেছিলেন বলেও দাবি করেন তিনি।

গণতন্ত্রের প্রশ্নে দলের অবস্থান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। কিন্তু দেশের স্বাধীনতা ও অস্তিত্বের বিরুদ্ধে গিয়ে কেউ কথা বললে সেটা জনগণ মেনে নেবে না।”

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন তিনি। আগামী দুই বছরের মধ্যে বিমানবন্দর চালুর পরিকল্পনার কথা জানিয়ে বলেন, “তারেক রহমান নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর হবেই। আমরা হয়তো সবাই ব্যবহার করতে পারব না, কিন্তু এটা হবে আমাদের গর্ব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আফরোজা খানম, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং জেলা বিএনপির নেতারা।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম বলেন, সরকার স্থায়ী ও কার্যকর অবকাঠামো গড়ে তুলতে কাজ করছে। “তাড়াহুড়া করে এমন কিছু করতে চাই না, যা পরে আবার বন্ধ হয়ে যায়। যত দ্রুত সম্ভব বিমানবন্দর চালুর জন্য কাজ চলছে,” বলেন তিনি।

সকালে ঠাকুরগাঁও কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই অনুষ্ঠানে অংশ নিয়ে আবেগঘন বক্তব্যও দেন মির্জা ফখরুল। তিনি বলেন, “আমি সব সময় বলেছি, এটা হয়তো আমার শেষ নির্বাচন। নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, সেগুলো বাস্তবায়ন করতে চাই।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ