• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেনাসদস্যরা ফিরছেন ব্যারাকে: সেনাপ্রধান

রিপোর্টার: / ৬১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেনাসদস্যরা ফিরছেন ব্যারাকে: সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক:

দেশের সার্বিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল থাকায় মাঠপর্যায়ে দায়িত্ব পালন করা সেনাসদস্যদের ধীরে ধীরে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাস-এ বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, ২০২৪ সালের ক্রান্তিকালে দেশের প্রয়োজনেই সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করেছিল এবং সেই সময়ের ভূমিকা জাতীয় ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তিনি জানান, বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হওয়ায় সেনাসদস্যদের পর্যায়ক্রমে ব্যারাকে ফিরিয়ে নেওয়া হচ্ছে।

দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনা মোতায়েন প্রসঙ্গে তিনি বলেন, এখনো কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় সেনাসদস্যরা দায়িত্ব পালন করছেন এবং সরকারের প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও সেনাবাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হচ্ছে যুদ্ধ প্রস্তুতি ও প্রশিক্ষণ। দীর্ঘ সময় মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যদের দক্ষতা ও পেশাদারিত্ব অটুট রয়েছে, যা সাম্প্রতিক ফায়ারিং প্রতিযোগিতায় প্রতিফলিত হয়েছে।

ফায়ারিং প্রতিযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করে সেনাপ্রধান বলেন, দীর্ঘ ১৮ মাস দায়িত্ব পালনের পরও সেনাসদস্যদের পারফরম্যান্স অত্যন্ত প্রশংসনীয় ছিল। তাঁর ভাষায়, “এই দক্ষতা ও পেশাদারিত্ব সত্যিই অভূতপূর্ব।”

গত ১৬ মে শুরু হওয়া এ প্রতিযোগিতায় সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।

অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান। এ সময় সেনাসদর ও বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ