• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

শিশু রামিসা হত্যা: কালশী মোড়ে সড়ক অবরোধ, ধর্ষক-খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

রিপোর্টার: / ৩ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

শিশু রামিসা হত্যা: কালশী মোড়ে সড়ক অবরোধ, ধর্ষক-খুনিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর পল্লবী এলাকায় ৭ বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার (২১ মে) বিকেলে কালশী মোড় এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

বিকেল সাড়ে ৫টার দিকে শতাধিক এলাকাবাসী সড়কে নেমে এসে প্রধান অভিযুক্ত সোহেল রানার সর্বোচ্চ শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তির আহ্বান জানান।

এর আগে সকালে পল্লবী থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয় বাসিন্দা ও রামিসার সহপাঠীরা। তারা থানার সামনে জড়ো হয়ে শিশু হত্যার বিচার দ্রুত সম্পন্নের দাবি জানান।

ঘটনাটি ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন পৃথকভাবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের মহিলা বিভাগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখান থেকেও দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

শুধু ঢাকাতেই নয়, নোয়াখালী ও শেরপুরসহ বিভিন্ন জেলাতেও স্থানীয় সংগঠন ও সাধারণ মানুষ মানববন্ধন করে একই দাবি তুলেছেন। সর্বত্র একটাই দাবি— শিশু রামিসা হত্যার দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

এদিকে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে প্রধান অভিযুক্ত সোহেল রানা হত্যাকাণ্ডের বর্ণনা দিয়েছেন বলে জানা গেছে। জবানবন্দিতে তিনি দাবি করেন, ঘটনার সময় তিনি মাদকাসক্ত অবস্থায় ছিলেন এবং শিশুটির পরিবারের সঙ্গে তার কোনো পূর্বশত্রুতা ছিল না।

জবানবন্দির পর আদালত সোহেল রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একই সঙ্গে তার স্ত্রী স্বপ্না আক্তারকেও কারাগারে পাঠানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দেশে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। এমন নৃশংস ঘটনার দ্রুত বিচার নিশ্চিত না হলে সমাজে নিরাপত্তাহীনতা আরও বাড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্নের আশ্বাস দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ