• সোমবার, ২৫ মে ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমধুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ, কলাবাগানে কাজ করতে গিয়ে নিহত ৩ বাংলাদেশি রামিসা হত্যা মামলায় ৫-৭ দিনের মধ্যেই বিচার শেষের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি রামিসা হত্যা মামলায় ৫ দিনের মাথায় চার্জশিট, দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়ার প্রস্তুতি রামিসা হত্যার বিচার দ্রুততম সময়েই নিশ্চিত হবে’ — তথ্য উপদেষ্টা জহির উদ্দিন স্বপন রামিসা হত্যা মামলায় ডিএনএ পরীক্ষা সম্পন্ন, রোববারই চার্জশীট দাখিলের সম্ভাবনা খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার দেখানো হলো স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম আজ শনিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন, আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকারের আমলে স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়মের তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। বন্ধ কারখানা চালু ও কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা বাংলাদেশ ব্যাংকের রামিসা হত্যা মামলায় ফরেনসিক রিপোর্ট হাতে তদন্তকারী কর্মকর্তা, চার্জশিট দাখিলের প্রস্তুতি

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

রিপোর্টার: / ৭ পঠিত
আপডেট: রবিবার, ২৪ মে, ২০২৬

ভ্যাপসা গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি, ঈদযাত্রায় সাময়িক ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক:

কয়েকদিনের টানা ভ্যাপসা গরম ও দমবন্ধ করা আবহাওয়ার পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। রোববার (২৪ মে) বিকেলের ঝুম বৃষ্টিতে কিছু সময়ের জন্য হলেও হাঁফ ছেড়ে বাঁচেন নগরবাসী। তবে ঈদকে সামনে রেখে কেনাকাটা ও ঘরমুখো মানুষের যাত্রায় সাময়িক ভোগান্তিও তৈরি হয়।

রোববার দুপুরের পর থেকেই ঢাকার আকাশে কালো মেঘ জমতে শুরু করে। এর সঙ্গে বইতে থাকে ঝোড়ো বাতাস। বিকেল ৪টার দিকে শুরু হয় বৃষ্টি। এরপর রাজধানীর বিভিন্ন এলাকায় টানা বর্ষণে নগরজীবনে নেমে আসে স্বস্তির আবহ।

বাংলামোটর, মগবাজার, হাতিরঝিল, কারওয়ান বাজার, মহাখালীসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির কারণে সড়কে যান চলাচল ধীর হয়ে পড়ে। কোথাও কোথাও সৃষ্টি হয় সাময়িক জলজট। তবে কয়েকদিনের অসহনীয় তাপদাহের পর শীতল বাতাস ও বৃষ্টির ছোঁয়ায় অনেকটাই প্রশান্তি ফিরে আসে নগরবাসীর মধ্যে।

ঈদকে সামনে রেখে কেনাকাটা কিংবা বিভিন্ন প্রয়োজনে বাইরে বের হওয়া মানুষদের কেউ কেউ বৃষ্টির কারণে বিপাকে পড়েন। বিশেষ করে ফুটপাত ও সড়কের পাশে পসরা সাজিয়ে বসা ভাসমান দোকানিদের দ্রুত মালামাল সরিয়ে নিতে হিমশিম খেতে দেখা যায়। তবুও অনেক পথচারীকে বৃষ্টিতে ভিজেই গন্তব্যে যেতে দেখা গেছে। তাদের মুখেও ছিল স্বস্তির হাসি।

এদিকে ঈদ উপলক্ষে যারা ইতোমধ্যে বাড়ির পথে রওনা হয়েছেন, তাদের কাছেও বৃষ্টিটি এনে দেয় খানিকটা স্বস্তি। তপ্ত গরমের ক্লান্তি কাটিয়ে শীতল আবহাওয়ায় কিছুটা স্বস্তি অনুভব করেন যাত্রীরা।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

একই সঙ্গে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর ও পটুয়াখালীসহ কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ