• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর মিঠা পানির মাছে উত্তরবঙ্গের সাফল্য, রাজশাহী এখন দেশের অন্যতম বৃহৎ সরবরাহ কেন্দ্র বিশ্বচ্যাম্পিয়ন এমআইএসটি দলকে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, তরুণ উদ্ভাবকদের পাশে থাকার ঘোষণা সৌদি প্রতিরক্ষা জোটে যোগ মানেই ইরানবিরোধী অবস্থান নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তিন মাস পর আবার এলপিজির দাম বৃদ্ধি, ১২ কেজি সিলিন্ডার ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ, দ্রুত দেশে ফেরানোর আশা সরকারের

মহিপুরে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মটরবাইক্ চালক গ্রেফতার

রিপোর্টার: / ৩৮৪ পঠিত
আপডেট: শনিবার, ২ জানুয়ারী, ২০২১

শামীম ওসমান হীরাঃ- কলাপাড়া উপজেলার  মহিপুর থানার আমখোলা থেকে ইয়াবা ও গাঁজাসহ এক মটরসাইকেল চালকে আটক করেছে মহিপুর থানা পুলিশ।

শনিবার (০২ ই জানুয়ারি) আনুমানিক ৩ টা ৩০ মিনিটে লতাচাপলী ইউনিয়নের আমখোলাপাড়া ভেরিবাঁধের উপর থেকে মোঃ আনোয়ার হোসেন (৩৭) কে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও  20 গ্রাম গাঁজা সহ আটক করেছে মহিপুর থানা পুলিশ।

স্থানীয় শত্রুে  জানা যায়, মহিপুর থানার কর্তব্যরত এস, আই মোঃ আসাদুজ্জামান জুয়েল ও এ,এস,আই মোঃ সোলাইমান নেতৃত্বাধীন পুলিশ টিমের তল্লাশি অভিজান চলাকালীন ইয়াবা ও গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। আটককৃত আনোয়ার (৩৭) মহিপুরের বাসিন্দা ও তিনি একজন ভাড়ায় মোটরসাইকেল চালক। ভাড়ায় মোটরসাইকেল চালানোর আড়ালে সে দ্বীর্ঘদিন যাবত মাদক পরিবহন ও বিক্রি করে আসছিলেন এমন তথ্য স্থানীয় অনেকের কাছে থাকলেও প্রমানের অভাবে তাকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা বাহীনি।

তাছাড়াও স্থানীয়দের সূত্রে, মহিপুরের মাদক ক্রয় বিক্রয় করার জন্য, মাদক ব্যবসায়ীরা বেছে নিয়েছে সামাজিক প্রতিষ্ঠান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের চারপাশ। স্থানীয়রা জানান, মহিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনের দিক ও পিছনের রাস্তা, মহিপুর ইউনিয়ন পরিষদ রাস্তা, মহিপুর ওয়াবদা কলনির মাঠ, মহিপুর মাছ বাজার এর মতো কিছু চিহ্নিত জায়গা অন্ধকার হলেই জমে ওঠে মাদক ব্যবসা। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত দেখা যায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সেবন কারীর আনাগোনা। এদের মধ্যে অধিকাংশ একাধিক মাদক মামলার জেল খেটা আসামী। মহিপুর থানা পুলিশের ব্যাপক তৎপরতার মধ্যেও প্রতিনিয়ত নতুন কৌশল অবলম্বন করে চালিয়ে যাচ্ছে মাদক বিকিকিনি। স্থানীয় সচেতন মহলের অনেকের মতে, মহিপুর থানা পুলিশের কঠোর তৎপরতা থাকলেও এইসব অন্ধকার স্থানগুলো চিহ্নিত করে সন্ধ্যার পর আলো জ্বালানোর ব্যবস্থা করা সব থেকে জরুরী। এর ফলে স্থানীয় সচেতন মহল ও আইনশৃঙ্খলা বাহীনির ব্যবস্থা নিতে অনেকটা সহজ হবে বলে ধারনা করেন।

আটককৃতর সম্পর্কে জানতে চাইলে মহিপুর থানার কর্তব্যরত এস,আই মোঃ আসাদুজ্জামান জুয়েল বলেন, আটককৃতর কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যবলেট ও গাঁজা সহ তাকে আটক করে মহিপুর থানায় সোপর্দকরা হয়েছে। পরবর্তিতে তার বিরুদ্ধে মাদক পাচার ও বিক্রি করার জন্য মাদক মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ