• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৯তম জামাত সকাল ৯টায়, পাঁচ স্তরের নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন

রিপোর্টার: / ৯৩ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

শোলাকিয়ায় ঈদুল আজহার ১৯৯তম জামাত সকাল ৯টায়, পাঁচ স্তরের নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন

নিজস্ব প্রতিবেদক:

দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দান-এ এবার পবিত্র ঈদুল আজহা-র ১৯৯তম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। লাখো মুসল্লির অংশগ্রহণকে সামনে রেখে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

মঙ্গলবার আয়োজিত একাধিক ব্রিফিংয়ে এ তথ্য জানান শোলাকিয়া ঈদগাহ ময়দান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান এবং র‌্যাব-১৪-এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মো. আলী নোমান।

ঈদ জামাতে ইমামতি করবেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

এছাড়া সকাল ৮টায় সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নারীদের জন্য পৃথক ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক জানান, ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় প্রায় ৬০০ পুলিশ সদস্য, ২ প্লাটুন বিজিবি সদস্য এবং ৫৫ জন র‌্যাব সদস্য মোতায়েন থাকবে। পুরো এলাকাকে ৮টি সেক্টরে ভাগ করে দায়িত্ব বণ্টন করা হয়েছে এবং মাঠে স্থাপন করা হয়েছে ৪টি ওয়াচ টাওয়ার।

তিনি আরও জানান, মাঠজুড়ে ৬৪টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে ভৈরব ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থাও রাখা হয়েছে।

মুসল্লিদের সুবিধার্থে মাঠে ৫০টি অস্থায়ী অজুখানা, ২০টি স্থায়ী টয়লেট, ২০টি ইউরিনাল এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। চিকিৎসাসেবার জন্য মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স ও প্রয়োজনীয় ওষুধও প্রস্তুত থাকবে।

জেলা পুলিশ সুপার বলেন, মুসল্লিদের তল্লাশির জন্য ৩২টি চেকপোস্ট, ৭টি আর্চওয়ে গেট ও ৫০টি মেটাল ডিটেক্টর স্থাপন করা হয়েছে। নিরাপত্তা তদারকিতে ড্রোন ও ভিডিও ক্যামেরাও ব্যবহার করা হবে।

তিনি জানান, শুধুমাত্র জায়নামাজ সঙ্গে নিয়ে মাঠে প্রবেশ করা যাবে। টর্চলাইট, ম্যাচ কিংবা দাহ্য কোনো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে।

অন্যদিকে র‌্যাব জানিয়েছে, ওয়াচ টাওয়ারে স্নাইপার টিম, স্ট্রাইকিং ফোর্স ও রিজার্ভ ফোর্স প্রস্তুত থাকবে। পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও মোবাইল টহল পরিচালনা করা হবে।

মো. মাজহারুল ইসলাম, যিনি কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য, বলেন, “প্রশাসন, পুলিশ, র‌্যাব, বিজিবি ও সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। এবারের জামাতও শান্তিপূর্ণ ও নিরাপদভাবে সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই শোলাকিয়া ঈদগাহের কাছে জঙ্গি হামলায় দুই পুলিশ সদস্যসহ চারজন নিহত হওয়ার পর থেকেই এখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রায় দুই শতাব্দীর ঐতিহ্যবাহী এই ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলে বেশি সওয়াব পাওয়া যায়—এমন বিশ্বাসে প্রতি বছর দেশ-বিদেশের লাখো মুসল্লি শোলাকিয়ায় সমবেত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ