• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ময়মনসিংহের ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতি নেই

রিপোর্টার: / ৬৪ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ময়মনসিংহের ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, কোনো ক্ষয়ক্ষতি নেই

ঢাকা, মঙ্গলবার: দেশের বিভিন্ন স্থানে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের ভূকম্পন পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিকটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৪। বাংলাদেশ সময় বেলা ১১টা ৪১ মিনিট ৪৭ সেকেন্ডে এ ভূকম্পন আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ময়মনসিংহের ভালুকা উপজেলার আমতলী এলাকা, যা রাজধানী ঢাকার আগারগাঁও থেকে প্রায় ৬১ কিলোমিটার উত্তরে অবস্থিত।

ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র আরও জানায়, উৎপত্তিস্থলের অবস্থান ছিল ২৪.৩৩ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯০.৩৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। এটি ‘মাইনর’ বা মৃদু ভূমিকম্প হিসেবে শনাক্ত করা হয়েছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ