• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়

রিপোর্টার: / ৫৯ পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায়

ঢাকা, মঙ্গলবার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় জানিয়েছে, এই জামাতে সংসদ সদস্য, সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেবেন। যথাসময়ে উপস্থিত হয়ে জামাতে শরিক হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ঈদের জামাতে অংশগ্রহণকারীদের ওজুসহ পূর্ণ প্রস্তুতি নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে জায়নামাজ, মোবাইল ফোন, ছাতা কিংবা বড় ব্যাগসহ অপ্রয়োজনীয় কোনো বস্তু সঙ্গে না আনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

সংসদ সচিবালয় আরও জানিয়েছে, ঈদের জামাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ