• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

দেড় কোটি মানুষের ঈদযাত্রা সফলভাবে সামলেছে সরকার: মন্ত্রী শেখ রবিউল আলম

রিপোর্টার: / ৫৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

দেড় কোটি মানুষের ঈদযাত্রা সফলভাবে সামলেছে সরকার: মন্ত্রী শেখ রবিউল আলম

শেখ রবিউল আলম বলেছেন, সড়ক, রেল ও নৌপথে ব্যাপক চাপ এবং প্রায় দেড় কোটি মানুষের একসঙ্গে বাড়ি ফেরা সত্ত্বেও এবারের ঈদযাত্রা সার্বিকভাবে সন্তোষজনক হয়েছে। তিনি জানান, প্রায় ৮০ লাখ কোরবানির পশু পরিবহনের বিশাল কর্মযজ্ঞের মধ্যেও যাত্রীরা তুলনামূলক স্বস্তিতে ও নির্ধারিত ভাড়ায় গন্তব্যে পৌঁছাতে পারছেন।

বুধবার (২৭ মে) দুপুরে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। চন্দ্রা এলাকায় যানজট ও ধীরগতির বিষয়ে তিনি বলেন, “সাত লেনের যানবাহন যখন দুই লেনের সড়কে প্রবেশ করে, তখন স্বাভাবিকভাবেই কিছুটা চাপ তৈরি হয়। তবে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।”

তিনি আরও বলেন, বিআরটিএ-এর কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে দেশের সার্বিক সড়ক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশই নির্ধারিত ভাড়ায় টিকিট পেয়েছেন। অল্প কয়েক দিনের মধ্যে বিপুলসংখ্যক মানুষ ও পশু পরিবহন করায় পরিবহন খাতের সর্বোচ্চ সক্ষমতা ব্যবহার করা হচ্ছে।

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ প্রসঙ্গে শেখ রবিউল আলম বলেন, টার্মিনালের বাইরে কিছু অসাধু চক্র সাধারণ মানুষের তাড়াহুড়োর সুযোগ নিচ্ছে। তবে অভিযোগ পাওয়া মাত্রই প্রশাসন কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং দায়ীদের জরিমানা করা হচ্ছে।

রেলপথে বিশেষ সেবার বিষয়ে মন্ত্রী জানান, নারীদের সুবিধার্থে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ রুটের আন্তঃনগর ট্রেনে বিশেষ কোচ সংযোজন করা হয়েছে। পাশাপাশি ঈদযাত্রীদের সুবিধার জন্য রেলবহরে নতুন করে আরও ৫১টি বিশেষ বগি যুক্ত করা হয়েছে।

এদিকে দিয়াবাড়ি মেট্রোরেল স্টেশনের নিচে পশুর হাট বসানো প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের কোনো অনুমোদন ছিল না। যারা ইজারা দিয়েছে বা আর্থিক লেনদেন করেছে, সেই সিটি কর্পোরেশনকেই এর দায় নিতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ