• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ঈদের ছুটি ও টানা বৃষ্টিতে ফাঁকা ঢাকা, স্বস্তিতে নগরবাসী ও ট্রাফিক পুলিশ

রিপোর্টার: / ৬০ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬

ঈদের ছুটি ও টানা বৃষ্টিতে ফাঁকা ঢাকা, স্বস্তিতে নগরবাসী ও ট্রাফিক পুলিশ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সাধারণ ছুটি শুরু হওয়ার পর থেকেই রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন লাখো মানুষ। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ির পথে ছুটছেন কর্মজীবী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর সঙ্গে গত কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর ব্যস্ত সড়কগুলো এখন অনেকটাই ফাঁকা ও শান্ত।

বুধবার (২৭ মে) সকালে রাজধানীর মিরপুর, বনানী, মহাখালী ও বিজয় সরণিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রধান সড়কগুলোতে সীমিতসংখ্যক গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ি চলাচল করছে। তবে অলিগলি ও সংযোগ সড়কগুলো প্রায় জনশূন্য। অন্যান্য কর্মদিবসের মতো কোথাও যানজট বা অতিরিক্ত যানবাহনের চাপ দেখা যায়নি।

সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া অনেকেই ঘরের বাইরে বের হননি। ফলে রাজপথে পথচারীদের উপস্থিতিও ছিল তুলনামূলক কম। রাজধানীর বিভিন্ন বাসস্ট্যান্ডেও দেখা গেছে যাত্রী সংকটের চিত্র। অনেক বাস দীর্ঘ সময় অপেক্ষা করেও পর্যাপ্ত যাত্রী পাচ্ছে না।

বসুমতি পরিবহন-এর বাস সহকারী সোহেল জানান, সাধারণ সময়ে এই রুটে বাসে দাঁড়ানোর জায়গা থাকে না। কিন্তু এখন যাত্রী কম থাকায় অনেক বাসই নামানো হয়নি। অন্যদিকে প্রজাপতি পরিবহন-এর সহকারী রুবেল বলেন, প্রতি ঈদেই ঢাকা কিছুটা ফাঁকা হয়, তবে এবার বৃষ্টির কারণে মানুষ আরও কম বের হচ্ছে। তবে ফাঁকা সড়কে দ্রুত গাড়ি চালানো যাচ্ছে, যা অন্য সময় কল্পনাও করা যায় না।

এদিকে যানবাহনের চাপ কমে যাওয়ায় স্বস্তিতে রয়েছেন ট্রাফিক পুলিশ সদস্যরাও। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে দায়িত্বরত কর্মকর্তারা জানান, অন্য সময়ের মতো অতিরিক্ত যানজট সামলাতে এখন আর বাড়তি চাপ নিতে হচ্ছে না।

উল্লেখ্য, ঈদুল আজহার সাত দিনের ছুটি শেষে আগামী ১ জুন থেকে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সব অফিস-আদালতের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ