• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার: রুহিয়ার গণসংবর্ধনায় মির্জা ফখরুল

রিপোর্টার: / ৪৮ পঠিত
আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬

তিন মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে সরকার: রুহিয়ার গণসংবর্ধনায় মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

এলজিআরডি মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতা গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের বিভিন্ন অঞ্চলের উন্নয়নের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের দীর্ঘদিনের দাবি পূরণেও সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে।

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলার রুহিয়া হাইস্কুল মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এক জনাকীর্ণ গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উল্লেখ্য, গত ৭ মে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (এনআইসিএআর) ১২০তম সভায় রুহিয়াকে পূর্ণাঙ্গ উপজেলা হিসেবে অনুমোদন দেওয়ার পর স্থানীয় জনগণের পক্ষ থেকে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়।

মির্জা ফখরুল বলেন, “সরকারের দায়িত্ব গ্রহণের সময় অল্প হলেও এর মধ্যেই বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি দৃশ্যমান হয়েছে। ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইঞ্জিনিয়ারিং কলেজ চালুর উদ্যোগ, ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু এবং ইপিজেড নির্মাণসহ নানা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে সরকারের অঙ্গীকার বাস্তবায়নের কার্যক্রম শুরু হয়েছে।”

তিনি জানান, গত তিন মাসে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন মাদ্রাসা, মসজিদ ও সামাজিক-শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে প্রায় ৭২ কোটি টাকার সহায়তা প্রদান করা হয়েছে। জনকল্যাণে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার দেশের সর্বত্র উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখবে বলেও আশ্বাস দেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, “বাংলাদেশ আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে, যা দেশের জন্য একটি বড় অর্জন ও আন্তর্জাতিক স্বীকৃতি। এটি বাংলাদেশের মর্যাদা ও সক্ষমতারই প্রতিফলন।”

তবে উন্নয়ন অগ্রযাত্রার মাঝেও দেশবিরোধী ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, “একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সচেতন থাকতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে দেশের নেতৃত্ব গ্রহণে প্রস্তুত হতে হবে এবং মাদক, দুর্নীতি, অন্যায় ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে।”

তিনি রুহিয়ার উন্নয়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রাখা সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দের অবদানের কথাও উল্লেখ করেন।

রুহিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে “আধুনিক ঠাকুরগাঁওয়ের রূপকার” হিসেবে আখ্যায়িত করে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।

এর আগে সকালে তিনি রুহিয়া চৌরাস্তার ইউনিয়ন পরিষদ কার্যালয়কে অস্থায়ী রুহিয়া উপজেলা পরিষদ কার্যালয় হিসেবে উদ্বোধন করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ