• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান ৭২ একর খাসজমি বন্দোবস্তে দায় প্রমাণিত, সাবেক ইউএনও শহিদুল হকের এক বছরের বেতন বৃদ্ধি স্থগিত কুয়াকাটায় সংবাদকর্মী কে এম বাচ্চুর ওপর নৃশংস হামলার অভিযোগ, ছাত্রদল-যুবদলের কয়েক নেতাকর্মীর নাম উল্লেখ ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’, গণভবনে সংরক্ষিত থাকবে গণঅভ্যুত্থানের ইতিহাস রাষ্ট্রপতির পদত্যাগে নতুন নেতৃত্বের অপেক্ষা, সম্ভাব্য উত্তরসূরি নিয়ে জোর আলোচনা ধর্মীয় উৎসবের আনন্দে মুখর সাতক্ষীরা, সম্পন্ন হলো শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা কলাপাড়ায় বৃদ্ধকে নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় মানববন্ধন, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ফুঁসে উঠল গ্রামবাসী বিদেশি বিনিয়োগে নতুন বার্তা প্রধানমন্ত্রীর: ‘বাংলাদেশে বিনিয়োগ করুন, সরকার থাকবে পাশে’ প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক, উত্তেজনা তুঙ্গে জামায়াত থেকে বহিষ্কৃত এমপি গাজী নজরুল, ব্যবস্থা নিতে সিইসিকে চিঠি

ডিএনডি জলাবদ্ধতা নিরসনে নতুন পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

রিপোর্টার: / ৪৮ পঠিত
আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬

ডিএনডি জলাবদ্ধতা নিরসনে নতুন পরিকল্পনা, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধ এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে নতুন পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে বুধবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডিএনডি এলাকার দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা, বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার সীমাবদ্ধতা এবং সমস্যা সমাধানে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) জানান, ডিএনডি বাঁধ এলাকার জলাবদ্ধতা সমস্যা থেকে স্থায়ীভাবে উত্তরণের লক্ষ্যে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে সভায় আলোচনা হয়েছে।

সভা শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি সাংবাদিকদের বলেন, ডিএনডি এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা এখনও পুরোপুরি সমাধান হয়নি। ২০১৬ সালে এ সমস্যা নিরসনে একটি বৃহৎ প্রকল্প গ্রহণ করা হয়েছিল, যা ২০২৪ সালে সম্পন্ন হয়। তবে প্রকল্প বাস্তবায়ন শেষ হলেও সাধারণ মানুষ এখনও প্রত্যাশিত সুফল পাচ্ছেন না।

তিনি জানান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত প্রকল্পটি আগামী দুই সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করা হবে। পরবর্তীতে সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে ড্রেনেজ ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।

মন্ত্রী আরও বলেন, ডিএনডি এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর অংশ হিসেবে প্রায় ৩০ কিলোমিটার নতুন ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ ও বিদ্যমান ব্যবস্থার আধুনিকায়নের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আনা হয়েছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “সিটি কর্পোরেশনের কার্যকর ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে এবার ডিএনডি এলাকার জলাবদ্ধতা সমস্যার কাঙ্ক্ষিত সমাধান সম্ভব হবে।”

সভায় আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর প্রশাসক আব্দুস সালাম এবং রাজউক-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় ডিএনডি এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে এলাকাবাসী জলাবদ্ধতার দীর্ঘস্থায়ী সমস্যা থেকে উল্লেখযোগ্যভাবে মুক্তি পাবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ