• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

জনপ্রত্যাশা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার হাফিজ উদ্দিন

রিপোর্টার: / ৪৬ পঠিত
আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬

 

জনপ্রত্যাশা পূরণে কাজ করছে ত্রয়োদশ জাতীয় সংসদ: স্পিকার হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক নবযাত্রার ধারাবাহিকতায় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি বলেন, জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে জনগণের আস্থা অর্জন ও জনপ্রত্যাশা বাস্তবায়নে সংসদ সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

বুধবার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালী-বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচিতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, কার্যপ্রণালী বিধি শুধু প্রশাসনিক আনুষ্ঠানিকতা নয়, বরং সংসদ সদস্যদের দায়িত্ব যথাযথভাবে পালনের একটি কার্যকর হাতিয়ার। প্রস্তাব উত্থাপন, বিল পর্যালোচনা এবং সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের জন্য কার্যপ্রণালী বিধি সম্পর্কে সম্যক জ্ঞান থাকা অপরিহার্য।

তিনি আরও বলেন, সংসদের প্রধান তিনটি দায়িত্ব হলো আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগকে জবাবদিহিতার আওতায় আনা। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে এসব দায়িত্ব বাস্তবায়িত হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদ কেবল রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে পরিচালিত হয় না; বরং সরকারি ও বিরোধী দলের গঠনমূলক অংশগ্রহণের মাধ্যমে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং কার্যকর আইন প্রণয়নের পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান, United Nations Development Programme-এর আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এবং সুইজারল্যান্ড-এর রাষ্ট্রদূত রেতো রেংগলি।

স্পিকার বলেন, সংসদীয় প্রতিষ্ঠান শক্তিশালীকরণে ইউএনডিপি এবং সুইজারল্যান্ডের সহায়তায় পরিচালিত ‘স্ট্রেংদেনিং ইনস্টিটিউশনস, পলিটিক্স অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ কর্মসূচি সংসদ সদস্যদের কার্যকর অংশগ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, জনগণের প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়েই সংসদ সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেছেন। জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারণ করেছে এবং জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা নিশ্চিত করেছে।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, একজন সংসদ সদস্যকে তার নির্বাচনী এলাকার জনগণের সমস্যা শুনতে হয় এবং সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে হয়। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ ও সরকারকে জবাবদিহিতার আওতায় আনতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয়।

বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, জনগণের করের টাকায় সংসদ পরিচালিত হয়। সুশাসন, অর্থনৈতিক সংস্কার এবং টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই সংসদীয় কার্যক্রম পরিচালিত হওয়া উচিত।

উল্লেখ্য, দুই দিনব্যাপী এই ওরিয়েন্টেশন কর্মসূচির প্রথম দিনে পঞ্চগড়-১ থেকে ময়মনসিংহ-৫ পর্যন্ত বিভিন্ন সংসদীয় আসনের নির্বাচিত সদস্য এবং সংরক্ষিত নারী আসনের ১ থেকে ২৪ নম্বর আসনের সংসদ সদস্যরা অংশগ্রহণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ