• সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয়, সংশ্লিষ্টদের অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি

রিপোর্টার: / ৪৮ পঠিত
আপডেট: বুধবার, ৩ জুন, ২০২৬

 

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদে বাংলাদেশের জয়, সংশ্লিষ্টদের অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক:

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশ নির্বাচিত হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বুধবার এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি এ গৌরবময় অর্জনের জন্য বর্তমান গণতান্ত্রিক সরকার, দেশের কূটনীতিকবৃন্দ, সভাপতি পদে নির্বাচিত ড. খলিলুর রহমান এবং সর্বোপরি দেশের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের মতো গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্মের নেতৃত্ব লাভ বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক অঙ্গনে ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি দেশের দৃঢ় অঙ্গীকারের আন্তর্জাতিক স্বীকৃতি।

তিনি বলেন, এই সাফল্য শুধু বাংলাদেশের জন্য গর্বের বিষয় নয়, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে এবং বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বাংলাদেশের ভূমিকা আরও জোরালোভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন, যারা বাংলাদেশের প্রতি আস্থা ও সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের এই সমর্থন বাংলাদেশের প্রতি বিশ্ববাসীর আস্থারই বহিঃপ্রকাশ।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন বিশ্ব শান্তি, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক কূটনী


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ