• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কলাপাড়ার নীলগঞ্জে স্বস্তির বৃষ্টি, তাপদাহ থেকে কিছুটা মুক্তি পেল জনজীবন

রিপোর্টার: / ৭৩ পঠিত
আপডেট: শুক্রবার, ৫ জুন, ২০২৬

 

কলাপাড়ার নীলগঞ্জে স্বস্তির বৃষ্টি, তাপদাহ থেকে কিছুটা মুক্তি পেল জনজীবন

নিজস্ব প্রতিবেদক, কলাপাড়া:

দীর্ঘদিনের প্রচণ্ড গরম ও তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিল কলাপাড়া উপজেলার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের হাজিপুরসহ আশপাশের এলাকার জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, শ্রমজীবী ও দিনমজুরদের জন্য প্রতিদিনের কর্মব্যস্ততা হয়ে উঠেছিল দুর্বিষহ।

এরই মধ্যে শুক্রবার  সকাল প্রায় ১০টার দিকে হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে বৃষ্টি নামলে কিছুটা স্বস্তি ফিরে আসে জনজীবনে। বৃষ্টির সঙ্গে বইতে থাকা শীতল বাতাসে তাপমাত্রা কমে যায় এবং প্রকৃতিতে নেমে আসে প্রশান্তির ছোঁয়া।

স্থানীয় বাসিন্দা মোঃ নোমান শিকদার  জানান, টানা কয়েকদিনের তীব্র গরমে ঘর থেকে বের হওয়াই কষ্টকর হয়ে উঠেছিল। কর্মজীবী মানুষদের দৈনন্দিন কাজ করতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। সকালবেলার এই বৃষ্টি তাদের মাঝে স্বস্তি এনে দিয়েছে।

হাজিপুর এলাকার কয়েকজন শ্রমজীবী ব্যক্তি বলেন, “গত কয়েকদিনের গরমে কাজ করা খুবই কষ্টকর হয়ে পড়েছিল। আজকের বৃষ্টিতে আবহাওয়া অনেকটা সহনীয় হয়েছে। এতে আমরা কিছুটা স্বস্তি অনুভব করছি।”

স্থানীয়দের আশা, আগামী দিনগুলোতেও এমন বৃষ্টি অব্যাহত থাকলে তাপদাহের প্রকোপ কমবে এবং সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।

প্রকৃতির এই স্বস্তির পরশে কলাপাড়ার ৫নং নীলগঞ্জ ইউনিয়নের মানুষ কিছুটা হলেও ফিরে পেয়েছে প্রশান্তি ও স্বস্তির নিঃশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ