• রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর: রাতের সেবার সময় বাড়ল ২০ মিনিট কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ গ্রামীণ অর্থনীতিতে নতুন শক্তি যোগাবে: তথ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাড়ছে চিকিৎসাসেবা, সবগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর, তুরস্কের সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ৪৪০টির বেশি স্থানে চালু ৫জি সেবা, পূর্ণাঙ্গ বাস্তবায়নে জোর দিচ্ছে সরকার ঢাকা শহরকে রক্ষায় নতুন আন্দোলনের ডাক দিলেন মির্জা ফখরুল শিশু নির্যাতন রোধে জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান ডেপুটি স্পিকার কায়সার কামালের বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ প্রান্তিক গ্রাহক থাকছেন প্রভাবমুক্ত: তথ্যমন্ত্রী ২৬ জেলার দেশাত্মবোধক গানের ফাইনালে দ্বিতীয় স্থান অর্জন, গর্বিত হাজীপুরের রেদোয়ান হাসান তপু

বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ প্রান্তিক গ্রাহক থাকছেন প্রভাবমুক্ত: তথ্যমন্ত্রী

রিপোর্টার: / ১৮ পঠিত
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬

বিদ্যুতের দাম বাড়লেও ৬৫ শতাংশ প্রান্তিক গ্রাহক থাকছেন প্রভাবমুক্ত: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

বিদ্যুৎ ও জ্বালানির মূল্য সমন্বয়ের ফলে দেশের প্রায় ৬৫ শতাংশ প্রান্তিক বিদ্যুৎ ব্যবহারকারী কোনো অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়বেন না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

শনিবার সচিবালয়ে সরকারের বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধি সংক্রান্ত এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিদ্যুতের সাম্প্রতিক মূল্য সমন্বয়ের ক্ষেত্রে সরকার নিম্নআয়ের ও সাধারণ গ্রাহকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। ফলে দেশের অধিকাংশ প্রান্তিক গ্রাহককে মূল্যবৃদ্ধির প্রভাবের বাইরে রাখা হয়েছে।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট এবং দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে বিদ্যুতের দাম পুনর্নির্ধারণ করেছে। তবে সরকার নিশ্চিত করেছে যাতে মূল্য সমন্বয়ের পুরো চাপ সাধারণ মানুষের ওপর না পড়ে।

জহির উদ্দিন স্বপন বলেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রভাব অপেক্ষাকৃত বেশি পড়বে উচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী ও সচ্ছল শ্রেণির গ্রাহকদের ওপর। অন্যদিকে সীমিত ব্যবহারকারী নিম্নআয়ের পরিবারগুলোকে সুরক্ষার আওতায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা এবং আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থার কারণে বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশই চ্যালেঞ্জের মুখোমুখি। অতীতে দেশীয় জ্বালানি সম্পদের অনুসন্ধান, উন্নয়ন ও উত্তোলনে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বর্তমান সংকটের প্রভাব তুলনামূলকভাবে কম হতে পারত।

মন্ত্রী বলেন, দীর্ঘদিনের অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিভিন্ন কাঠামোগত সমস্যা তৈরি হয়েছে। বর্তমান সরকার এসব সমস্যা দূর করে খাতটিকে আরও কার্যকর, স্বচ্ছ ও টেকসই অবস্থায় নিয়ে যেতে কাজ করছে।

তিনি জানান, সরকার বর্তমানে বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ ভর্তুকি প্রদান করছে। আর্থিক চাপ থাকা সত্ত্বেও জনগণের জন্য বিদ্যুতের মূল্য সহনীয় পর্যায়ে রাখার চেষ্টা অব্যাহত রয়েছে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, সরকারের কার্যক্রম ও নীতিগত সিদ্ধান্ত সম্পর্কে জনগণকে অবহিত রাখতে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ কারণে গণমাধ্যমের সঙ্গে নিয়মিত তথ্য আদান-প্রদানের ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ