• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ঘিরে প্রস্তুতি সভা মির্জা ফখরুল রাষ্ট্রপতি, রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব: সাতক্ষীরায় বিএনপির আনন্দ মিছিল ছাত্রীদের সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব ও স্টার্টআপ ইকোসিস্টেম গড়তে চায় সরকার: মাহ্দী আমিন সনদ নয়, কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিই হোক উচ্চশিক্ষার লক্ষ্য: আমির খসরু নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন, এক মন্ত্রীর দায়িত্বে পরিবর্তন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপরাধ দমনে সাংবাদিকদের সহযোগিতা চান কালিগঞ্জের নবাগত ওসি ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতার ভোটে রাষ্ট্রপতি মির্জা ফখরুল উচ্চঝুঁকির ১৭ বালাইনাশকে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি, বাজারে ১,৭৪১ ব্র্যান্ড

আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন

রিপোর্টার: / ১৮০ পঠিত
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬

আগামীকাল শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন আগামীকাল থেকে শুরু হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি হতে যাচ্ছে জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন, যা দেশের অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন হিসেবে এ অধিবেশন আগামীকাল বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে।

সংসদ সূত্রে জানা গেছে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন। প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান, বিনিয়োগ, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা খাতকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে।

এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে সংসদের এ অধিবেশন আহ্বান করেন।

আসন্ন বাজেট অধিবেশনে সরকারের অর্থনৈতিক কর্মপরিকল্পনা, রাজস্ব আহরণ, উন্নয়ন ব্যয় এবং জনকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতেও সংসদে আলোচনা অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়। ওই অধিবেশনে মোট ২৫ কার্যদিবসে ৯৪টি বিল পাস করা হয়, যা সংসদের কার্যক্রমে একটি উল্লেখযোগ্য


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ