• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর: রাতের সেবার সময় বাড়ল ২০ মিনিট

রিপোর্টার: / ১০১ পঠিত
আপডেট: শনিবার, ৬ জুন, ২০২৬

 

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর: রাতের সেবার সময় বাড়ল ২০ মিনিট

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা ও যাতায়াত সুবিধা বিবেচনায় মেট্রোরেলের চলাচলের সময় রাতের দিকে উভয় প্রান্তে ২০ মিনিট বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই সময়সূচি আগামীকাল রোববার থেকে কার্যকর হবে বলে জানিয়েছে ডিএমটিসিএল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মতিঝিল থেকে উত্তরাগামী সর্বশেষ মেট্রোরেল রাত ১০টা ৩০ মিনিটে ছেড়ে যাবে। বর্তমানে এই ট্রেন রাত ১০টা ১০ মিনিটে যাত্রা শুরু করে। অন্যদিকে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী শেষ ট্রেন রাত ৯টা ৫০ মিনিটে ছাড়বে, যা বর্তমানে রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে যায়।

ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, বর্ধিত সময়ের আওতায় প্রাথমিকভাবে উভয় দিক থেকে একটি করে অতিরিক্ত ট্রিপ পরিচালনা করা হবে। নতুন সময়সূচি কার্যকরের আগে গত এক মাস ধরে মাঠপর্যায়ে পরীক্ষা-নিরীক্ষা ও যাত্রী চাহিদা মূল্যায়ন করা হয়েছে।

ডিএমটিসিএলের একটি দায়িত্বশীল সূত্র জানায়, শুরুতে মতিঝিল থেকে রাত ১১টা এবং উত্তরা থেকে রাত ১০টার পর পর্যন্ত ট্রেন পরিচালনার পরিকল্পনা ছিল। তবে এক ধাপে দীর্ঘ সময় বাড়ানোর পরিবর্তে যাত্রীদের সাড়া পর্যবেক্ষণের জন্য আপাতত ২০ মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। ভবিষ্যতে যাত্রী সংখ্যা ও চাহিদা বিবেচনায় আরও সময় বাড়ানোর সম্ভাবনাও রয়েছে।

এর আগে গত বছরের অক্টোবরে মেট্রোরেলের পরিচালন সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছিল। সে সময় সকালে আধা ঘণ্টা আগে ট্রেন চলাচল শুরু হয় এবং রাতেও অতিরিক্ত আধা ঘণ্টা সময় বাড়ানো হয়।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই সিদ্ধান্ত অফিসফেরত কর্মজীবী মানুষ, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং রাতের যাত্রীদের জন্য বিশেষভাবে উপকারী হবে। একই সঙ্গে রাজধানীর গণপরিবহন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ