• বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান নিত্যপণ্যের কর প্রত্যাহার করে জনবান্ধব বাজেট দিয়েছি, মানুষের ভাগ্য বদলাতে চাই’—চকরিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিঙ্গাপুর বা কানাডা নয়, আমরা গড়তে চাই আরও ভালো বাংলাদেশ’—কক্সবাজারে প্রধানমন্ত্রী তারেক রহমান সবুজে মোড়াবে কালিগঞ্জ: ৫ কিলোমিটার সড়কের পাশে ১০ হাজার গাছের চারা রোপণ কার্যক্রমের উদ্বোধন চট্টগ্রাম সেনানিবাসে ‘স্মৃতি অম্লান’ জাদুঘর পরিদর্শন করলেন প্রতিরক্ষা উপদেষ্টা সৌদি আরব থেকে ৪৯,৯৮২ জন বাংলাদেশি হাজির দেশে ফেরা সম্পন্নের পথে শিক্ষায় সর্বোচ্চ বিনিয়োগই উন্নয়নের মূল চাবিকাঠি: শিক্ষা মন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বড় লক্ষ্য: ২০৩০ সালে ২০ শতাংশ বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব ইরানের তেল অবকাঠামো দখলের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

রিপোর্টার: / ৩৪ পঠিত
আপডেট: রবিবার, ৭ জুন, ২০২৬

 

কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন ও এলাকাবাসীর চলাচলের পথ উন্মুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ জুন) সকাল ১১টায় উপজেলার নলতা ইউনিয়নের মাঘুরালী (চান্দের পুকুর) গ্রামের সর্বস্তরের জনসাধারণ ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিস্তার যুব সমাজকে বিপথগামী করছে এবং সামাজিক অবক্ষয় বাড়িয়ে তুলছে। এ সময় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে উত্থাপিত অভিযোগগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের আহ্বান জানান তারা। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুর রাজ্জাক, কবির হোসেন, খাদিজা খাতুন, রহিমা খাতুন ও আলেয়া খাতুনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। কর্মসূচিতে দুই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও দাবি করেন, গত পাঁচ বছর ধরে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে আসছেন। তাদের অভিযোগ, সম্প্রতি দুর্বৃত্তরা কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করে এবং এলাকাবাসীর চলাচলের পথ বন্ধ করে দেয়। এতে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কাঙ্ক্ষিত প্রতিকার না পাওয়ায় তারা বাধ্য হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং এলাকাবাসীর চলাচলের পথ দ্রুত উন্মুক্ত করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ