• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

ভালো কাজের পুরস্কার, অপরাধে শাস্তি’— পুলিশকে আরও জনবান্ধব করতে সরকারের উদ্যোগ

রিপোর্টার: / ৬৫ পঠিত
আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬

‘ভালো কাজের পুরস্কার, অপরাধে শাস্তি’— পুলিশকে আরও জনবান্ধব করতে সরকারের উদ্যোগ

ঢাকা, ৮ জুন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও সেবামুখী, দায়িত্বশীল ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাম্প্রতিক তিনটি আলোচিত ঘটনায় প্রশংসনীয় ভূমিকা রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনায় পেশাদারিত্ব, সাহসিকতা ও দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় ১৫ জন পুলিশ সদস্যকে সনদ ও আর্থিক পুরস্কার প্রদান করা হয়েছে। তিনি বলেন, ভালো কাজের স্বীকৃতি এবং অনিয়মের জন্য জবাবদিহিতার এই সংস্কৃতি পুলিশ সদস্যদের আরও কর্তব্যপরায়ণ, আন্তরিক ও ন্যায়নিষ্ঠ হতে উৎসাহিত করবে।

তিনি বলেন, রামিসা হত্যাকাণ্ডে দ্রুত ডিএনএ পরীক্ষা ও ময়নাতদন্ত সম্পন্ন করে চার্জশিট দাখিল, দৌলতদিয়া ঘাটে পেশাদার দায়িত্ব পালনের মাধ্যমে অন্তত ৫০ জন বাসযাত্রীর প্রাণরক্ষা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় এক কিশোরী হত্যা মামলার দ্রুত রহস্য উদঘাটন ও আসামি গ্রেফতারে বিশেষ অবদান রাখায় এসব পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, এ ধরনের স্বীকৃতি পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধির পাশাপাশি জনগণের সেবায় আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর পুলিশ বাহিনীর ভাবমূর্তি নিয়ে যে সংকট সৃষ্টি হয়েছিল, বর্তমান সরকার তা অনেকাংশে কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে। পুলিশের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস আগের তুলনায় বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

অপরাধ পরিস্থিতি নিয়ে তিনি জানান, ২০২৪ ও ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশের সার্বিক অপরাধের হার কমেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

মামলা তদন্ত, পোস্টমর্টেম কার্যক্রম এবং পুলিশি টহল আরও কার্যকর করতে সরকারি বরাদ্দ বৃদ্ধির বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

পলাতক ও শৃঙ্খলাভঙ্গকারী পুলিশ কর্মকর্তাদের বিষয়ে তিনি বলেন, কোনো ধরনের অনুকম্পা দেখানো হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, তারা আইনের আওতায় বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হবেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. জিয়াউদ্দিন আহমদ, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী তিনটি বিশেষ কৃতিত্বপূর্ণ ঘটনায় অবদান রাখা ১৫ জন পুলিশ সদস্যের হাতে সনদপত্র ও আর্থিক পুরস্কার তুলে দেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ