• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসায় জাপানের প্রধানমন্ত্রী, বাংলাদেশের উন্নয়নে সহযোগিতার আশ্বাস নীলগঞ্জের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা, হাজিপুরে মতবিনিময়ে অ্যাডভোকেট আবুল হোসেন যুদ্ধের কারণে আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশ করতে পারবেন বাংলাদেশি কর্মীরা জাপানি বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, সার কারখানা স্থাপনেও সহযোগিতা চাইল বাংলাদেশ তোমাদের মধ্যেই দেখি নতুন বাংলাদেশ, নতুন স্বপ্ন’—শিক্ষার্থীদের উদ্দেশে রাষ্ট্রপতি কলাপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমজীবী নুরুল ইসলাম ফকিরের মৃত্যু কলাপাড়ায় তুচ্ছ ঘটনায় পিতা ও পুত্রকে পিটিয়ে আহত ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ, আনুষ্ঠানিকভাবে শেষ হলো প্রতিমন্ত্রীর দায়িত্ব অস্টিওপোরোসিস প্রতিরোধে ৬৪ জেলায় সমন্বিত কর্মসূচির আহ্বান ডা. জুবাইদা রহমানের

সাতক্ষীরায় বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

রিপোর্টার: / ৮২ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

সাতক্ষীরায় বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভা

জনসেবার মানোন্নয়ন ও উন্নয়ন কর্মকাণ্ডে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ

শেখ ফারুক হোসেন, সাতক্ষীরা প্রতিনিধি:

খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন বৃহস্পতিবার (১১ জুন) সরকারি সফরে সাতক্ষীরা এসে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তিনি জেলার প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং জনসেবার মানোন্নয়ন বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সফরের শুরুতে বিভাগীয় কমিশনার সাতক্ষীরা সার্কিট হাউসে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে জেলা পুলিশের একটি সুসজ্জিত দল তাঁকে আনুষ্ঠানিক গার্ড অব অনার প্রদান করে।

এর আগে তিনি সাতক্ষীরা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক সেবা প্রদান এবং সরকারি বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন বলেন, “সরকারি সেবার মূল উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা। তাই জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত সেবা পৌঁছে দিতে সকল কর্মকর্তাকে আরও আন্তরিকতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।”

তিনি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে বলেন, উন্নয়ন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতির সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন এবং সেবার মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট মহল মনে করছে, বিভাগীয় কমিশনারের এ সফর জেলার প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি আনতে সহায়ক ভূমিকা পালন করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ