• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

কৃষিখাতে বরাদ্দ বেড়ে ২৮ হাজার ৮৮১ কোটি টাকা

রিপোর্টার: / ৫৯ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

কৃষিখাতে বরাদ্দ বেড়ে ২৮ হাজার ৮৮১ কোটি টাকা

আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জলবায়ু-সহিষ্ণু কৃষি গড়ে তুলতে সরকারের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক:

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৮ হাজার ৮৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা আগের অর্থবছরের প্রস্তাবিত বরাদ্দের তুলনায় ১ হাজার ৬৫৭ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের জন্য প্রস্তাবিত বাজেট ছিল ২৭ হাজার ২২৪ কোটি টাকা। পরবর্তীতে সংশোধিত বাজেটে এ বরাদ্দ কমে ২৪ হাজার ৮২৫ কোটি টাকায় দাঁড়ায়। নতুন অর্থবছরে কৃষি খাতের উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদারে বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে।

অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি কৃষি খাতকে আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু এবং প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থায় রূপান্তর করতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সার, বীজ, সেচসহ কৃষি উপকরণ সাশ্রয়ী মূল্যে সরবরাহ এবং কৃষি যান্ত্রিকীকরণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো, আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা এবং হিমাগার অবকাঠামো সম্প্রসারণে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, কৃষকদের শুধু উৎপাদক নয়, বরং দক্ষ ও স্বাবলম্বী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর সরকারের অন্যতম অগ্রাধিকার।

সংশ্লিষ্টরা মনে করছেন, কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি দেশের খাদ্য উৎপাদন, কৃষকের আয় বৃদ্ধি এবং কৃষিকে আরও আধুনিক ও প্রতিযোগিতামূলক খাতে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ