• শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে-ডিইউজের শোক, শনিবার জাতীয় প্রেসক্লাবে প্রথম জানাজা কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক: ‘সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে অপূরণীয় শূন্যতা সৃষ্টি হলো’ ছয় মাসে পাঁচ অঞ্চলে চালু হচ্ছে ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল, প্রধানমন্ত্রীর নির্দেশে জোর প্রস্তুতি রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান বাংলাদেশের একনেকেই পাস হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা, তিস্তাপারের মানুষের আর কোনো চিন্তা নেই: পানি সম্পদ মন্ত্রী এ্যানি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের সবচেয়ে বড় বিনিয়োগ: প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তে ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি বৈঠক, মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন শঙ্কা জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় নিরাপত্তা, সরকারপ্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারকে সময় দেওয়া যাবে না’ বলাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মূলধারার রাজনীতি ও ব্যবসায় আরও সক্রিয় হোন’—যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের প্রতি ড. তিতুমীরের আহ্বান

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ১,১৮৯ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

রিপোর্টার: / ২৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে ১,১৮৯ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

গণমাধ্যম সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানের দলিল সংরক্ষণ ও সম্প্রচার অবকাঠামো উন্নয়নে গুরুত্ব

নিজস্ব প্রতিবেদক:

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জন্য ১ হাজার ১৮৯ কোটি ৫৯ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ১ হাজার ২২২ কোটি ৫৮ লাখ ১০ হাজার টাকা।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য তুলে ধরেন।

বাজেট নথি অনুযায়ী, প্রস্তাবিত বরাদ্দের মধ্যে পরিচালন ব্যয়ের জন্য ৯১৩ কোটি ৪৯ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ২৭৬ কোটি ১০ লাখ টাকা রাখা হয়েছে।

বাজেট প্রস্তাবে ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-২০২৪’-এর অডিও-ভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণের জন্য একটি বিশেষ প্রকল্প গ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। এর মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, বীরত্বগাথা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা হবে।

সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও গণমাধ্যমকর্মীদের অধিকার সুরক্ষায় আইনগত সংস্কারের উদ্যোগও নিয়েছে। আগামী অর্থবছরে ‘প্রিন্টিং প্রেস অ্যান্ড পাবলিকেশনস অ্যাক্ট সংশোধন ২০২৫’, ‘সম্প্রচার আইন ২০২৫’, ‘গণমাধ্যম কর্মী (চাকরির শর্তাবলি) আইন ২০২১ (খসড়া)’ এবং ‘প্রেস কাউন্সিল আইন ২০২২’ প্রণয়ন ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এছাড়া ‘বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন আইন ২০২৩’ এবং ‘বাংলাদেশ টেলিভিশনের জেলা সংবাদ প্রতিনিধি নিয়োগ, সম্মানি কাঠামো ও শ্রেণি উন্নয়ন নীতিমালা ২০২৩’ বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে বাজেটে উল্লেখ করা হয়েছে।

সম্প্রচার অবকাঠামো আধুনিকায়নের অংশ হিসেবে ‘বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন’ এবং ‘বাংলাদেশ টেলিভিশনের চট্টগ্রাম কেন্দ্রকে পূর্ণাঙ্গ টিভি কেন্দ্রে রূপান্তর (প্রথম পর্যায়)’ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

দেশের চলচ্চিত্র শিল্পকে পুনরুজ্জীবিত করতে ‘বিএফডিসি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প এবং তৃণমূল পর্যায়ে তথ্যসেবা সম্প্রসারণে ‘জেলা পর্যায়ে আধুনিক তথ্য কমপ্লেক্স নির্মাণ (প্রথম পর্যায়)’ প্রকল্প গ্রহণের কথাও বাজেটে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে বিদ্যমান ১০টি প্রেস উইংয়ের কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিশু, কিশোর-কিশোরী ও নারীর উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রাখা হবে।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিক প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নে ‘এসআইবিই-এনআইএমসি’ প্রকল্পও বাস্তবায়ন করা হবে বলে বাজেট প্রস্তাবে জানানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ