• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব

রিপোর্টার: / ৬১ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

স্বর্ণ ও স্বর্ণালংকার খাতে কর-ভ্যাট কমানোর প্রস্তাব

উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ, ভ্যাট নির্ধারণ প্রতি ভরিতে ২,৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক:

প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে সোনা ও স্বর্ণালংকার খাতে উৎসে কর ও ভ্যাট কমানোর প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ প্রস্তাব উত্থাপন করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, উচ্চ হারের উৎসে করের কারণে দীর্ঘদিন ধরে স্বর্ণ ও স্বর্ণালংকার ব্যবসা অনানুষ্ঠানিকভাবে পরিচালিত হয়ে আসছে, ফলে সরকার প্রত্যাশিত রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।

তিনি বলেন, এই খাতকে আনুষ্ঠানিক অর্থনীতির আওতায় আনার মাধ্যমে রাজস্ব আহরণ বাড়ানোর লক্ষ্যে উৎসে করের হার ৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, জুয়েলারি সেবার বিপরীতে বিদ্যমান ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি স্বর্ণের ওপর ২ হাজার ৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।

তিনি বলেন, ভ্যাট কাঠামো সহজ ও বাস্তবসম্মত করার মাধ্যমে স্বর্ণ ব্যবসায় স্বচ্ছতা বৃদ্ধি পাবে এবং ব্যবসায়ীরা আনুষ্ঠানিক খাতে আরও বেশি সম্পৃক্ত হবেন।

স্বর্ণ ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে উৎসে কর কমানো এবং ভ্যাট কাঠামো সহজীকরণের দাবি জানিয়ে আসছিলেন। বাজেটের এই প্রস্তাবকে খাত সংশ্লিষ্টরা ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ