• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা রেলপথ, কোচ পেলেই শুরু হবে ট্রেন চলাচল: মন্ত্রী শেখ রবিউল আলম

রিপোর্টার: / ৪৪ পঠিত
আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬

আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা রেলপথ, কোচ পেলেই শুরু হবে ট্রেন চলাচল: মন্ত্রী শেখ রবিউল আলম

পাবনা, ২০ জুন ২০২৬:

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী আগস্ট মাসের মধ্যেই ঢাকা-পাবনা রুটে নতুন রেলসেবা চালু করা হবে। কোচ হাতে পেলেই প্রথম পর্যায়ে ঢাকা-পাবনা এবং পরবর্তীতে ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল শুরু হবে।

শনিবার দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, “আগস্টের মধ্যে ঢাকা-পাবনা একটি রেল চালু করতে চলেছি। লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। আমাদের কোচ আসছে। আগামী মাসে কিছু কোচ হাতে পাবো। কোচ পেলেই প্রথমেই দুটি লাইন চালু করা হবে—একটি ঢাকা-পাবনা এবং পরবর্তীটি ঢাকা-খুলনা।”

তিনি আরও বলেন, “আমি খুলনার মানুষ। তারপরও আমি মনে করি, ঢাকা-পাবনা রুটের অগ্রাধিকার বেশি, কারণ এ অঞ্চলের মানুষের দুর্ভোগ অনেক বেশি। তাই পাবনার রেলসেবা আগে চালু করা হবে।”

পরিবহন খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়ে শেখ রবিউল আলম বলেন, জনস্বার্থ ও জনসেবার জন্য পরিবহন খাতকে সুশৃঙ্খল করা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে মালিক ও শ্রমিক উভয় পক্ষের সহযোগিতা পাচ্ছে সরকার।

তিনি বলেন, “পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্টদের নিয়েই শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। বিচ্ছিন্নভাবে নয়, সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল পরিবহন ব্যবস্থা গড়ে তোলা হবে। মালিক ও শ্রমিক সংগঠনগুলোও বর্তমান বিশৃঙ্খল অবস্থা থেকে উত্তরণ চায়।”

সরকার আন্তর্জাতিক মানের বহুমাত্রিক (মাল্টিমোডাল) যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থা বাস্তবায়িত হবে বলে তিনি আশাবাদী।

পাবনার যোগাযোগ অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, সংশ্লিষ্ট প্রকল্পের প্রাথমিক কার্যক্রম, ফিজিবিলিটি স্টাডি ও ডিপিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি ও বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় সরকার বিষয়টিকে অগ্রাধিকার দিচ্ছে।

তিনি বলেন, “রেল, সড়ক ও নৌ—তিনটি খাতের সমন্বয়ে আমরা অগ্রসর হচ্ছি। দ্রুততম সময়ের মধ্যেই অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প বাস্তবায়নে সরকার প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ