• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর চীন সফরে ১৭টি পর্যন্ত দ্বিপক্ষীয় চুক্তির সম্ভাবনা, আলোচনায় থাকছে বহুল প্রতীক্ষিত তিস্তা প্রকল্প

তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রিপোর্টার: / ১০ পঠিত
আপডেট: শনিবার, ২০ জুন, ২০২৬

‘তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মুন্সীগঞ্জ, ২০ জুন ২০২৬:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের মাত্র তিন মাসের মধ্যেই দেশে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড শুরু করেছে, যা আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলেও সম্ভব হয়নি।

শনিবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও ব্রিজ রয়েছে, ইনশাআল্লাহ আগামী পাঁচ বছরের মধ্যে সব উন্নয়ন কাজ সম্পন্ন করা হবে। মাত্র তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

তিনি আরও বলেন, “বিএনপি একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে না। গত ৫০ বছর ধরে গণতন্ত্রের জন্য লড়াই ও সংগ্রাম করে আসছে বিএনপি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বিদেশে নির্বাসিত জীবন কাটিয়েছেন।”

মালয়েশিয়া সফর প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, “মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার ও শক্তিশালী হবে। দুই দেশের স্বার্থ ও মর্যাদা রক্ষা করে বিভিন্ন বিষয়ে চুক্তি সম্পন্ন হবে। বিশেষ করে বন্ধ হয়ে যাওয়া শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি আলোচনায় গুরুত্ব পাবে।”

এর আগে স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, বর্তমান সরকার মাত্র তিন মাসে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু করেছে এবং ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্টদের ভাতা প্রদানের ব্যবস্থা করেছে। পাশাপাশি দেশব্যাপী খাল খনন কর্মসূচিও শুরু করা হয়েছে।

স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে মন্ত্রী ঘোষণা দেন, মুন্সীগঞ্জের কালীদাস নদীর ওপর উত্তর ইসলামপুর-মোল্লারচর কাঠের পুলের স্থানে নতুন সেতু নির্মাণ করা হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।

সফরের শুরুতে তিনি ভবেরচর বাজারে ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুইতলা বিশিষ্ট গ্রামীণ বাজার ভবনের উদ্বোধন করেন। পরে কালীগাছতলা এলাকায় ব্র্যাক অফিস-ইমামপুর সড়কের দুই কিলোমিটার পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং রসুলপুর খেয়াঘাট এলাকায় বহুল প্রত্যাশিত ফুলদী ব্রিজ নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন।

ফুলদী ব্রিজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “চলতি বছরের মধ্যেই ফুলদী ব্রিজের নির্মাণকাজ শুরু হবে।”

এ সময় স্থানীয় সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সংসদ সদস্য শাম্মী আক্তার, তাহসিনা রুশদীর লুনা, অ্যাডভোকেট ফাহমিদা নাসরিন, এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফছা নাদিয়াসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ