• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা জনগণই বিএনপির শক্তি, ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না’—দিনাজপুরে ডা. এ জেড এম জাহিদ হোসেন আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাবে জনশক্তি রপ্তানিতে ধস, তিন মাসে বিদেশগামী কর্মী কমেছে ৪১ শতাংশ মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর গবেষণা ও উদ্ভাবনভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়তে হবে’—টেক্সটাইল সম্মেলনে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার প্রযোজক আবুল বাশার মামুন, কোটি টাকার প্রতারণার অভিযোগ চীন সফরে শি জিনপিং ও লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান তিন মাসে যে উন্নয়ন হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি’—গজারিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক প্রকল্পের উদ্বোধন, অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে সরকার: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টার: / ১০ পঠিত
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬

‘মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে’—পুলিশকে কঠোর বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর

ঢাকা, ২০ জুন ২০২৬:

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর মোহাম্মদপুর দীর্ঘদিন ধরে অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। সরকার ওই এলাকাকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করতে বদ্ধপরিকর।

শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মোহাম্মদপুর বহু বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে নিয়ে আসা হবে। এখানকার অপরাধীদের নির্মূল করা হবে।”

তিনি বলেন, মানুষের মধ্যে একসময় ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। তবে বর্তমানে পুলিশ তাদের নৈতিক সাহস ও কর্মোদ্যম ফিরে পেয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, “আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অনেক বেশি গতিশীলভাবে কাজ করছে, যা ইতোমধ্যে সবার নজরে এসেছে।”

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেপ্তারের প্রসঙ্গে তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার কাগজপত্র সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে। আশা করা হচ্ছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।

আওয়ামী লীগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আওয়ামী লীগকে আমরা রাজনৈতিক দল হিসেবে দেখি না, বরং একটি মাফিয়া দল হিসেবে বিবেচনা করি।” তিনি জানান, দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যেকোনো ধরনের কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

পুলিশের সফলতা যথাযথভাবে মূল্যায়ন করা হয় না উল্লেখ করে তিনি বলেন, প্রায়ই পুলিশের ব্যর্থতা বেশি প্রচার পায়, কিন্তু সফলতার বিষয়গুলো গুরুত্ব পায় না। সরকার ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ নীতিতে বিশ্বাস করে এবং দায়িত্বে অবহেলা, নিষ্ক্রিয়তা ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, “যারা জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, তাদের স্বীকৃতি ও অনুপ্রেরণা দেওয়ার জন্যই পুরস্কৃত করা হচ্ছে।”

এদিন চারটি বিশেষ কৃতিত্বপূর্ণ ঘটনার জন্য মোট ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এর মধ্যে ছিল ট্রাফিক ব্যবস্থাপনায় জনভোগান্তি কমাতে বিশেষ ভূমিকা, আদাবরে ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেপ্তার, চট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার রহস্য উদঘাটন এবং কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন। তাদের এই প্রশংসনীয় কাজের স্বীকৃতি দেওয়া প্রয়োজন, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটাতে পারে।”

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ