• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী

রিপোর্টার: / ৭৭ পঠিত
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬

আর্মি স্টেডিয়ামে ক্ষুদে ফুটবলারদের উচ্ছ্বাস, নান্দাইল দলের হারেও আবেগাপ্লুত তথ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ২০ জুন ২০২৬: বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এ সময় ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি দলকে নিয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত নান্দাইলবাসী, খেলোয়াড় ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেন, “ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি হিসেবে নান্দাইলের আচারগাঁও উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় আজ চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু প্রধানমন্ত্রীর সামনে খেলা এবং তাঁর হাত থেকে ট্রফি গ্রহণ করা কোনো সাধারণ ঘটনা নয়।”

নান্দাইল দলের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, “আমি তোমাদের খেলা দেখেছি। তোমরা মাঠে অত্যন্ত ভালো খেলেছো। খেলার নিয়ম অনুযায়ী জয়-পরাজয় থাকবেই। আজকের এই হার আমাদের নতুন শিক্ষা দিয়েছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আমরা আরও ভালো খেলব।”

তিনি বাংলাদেশের অন্যতম মর্যাদাপূর্ণ ভেন্যু আর্মি স্টেডিয়ামে ফাইনাল খেলার যোগ্যতা অর্জনের জন্য নান্দাইলবাসী ও খেলোয়াড়দের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, দেশের প্রাথমিক শিক্ষার ইতিহাসে এবারের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অন্যতম বৃহৎ ও অংশগ্রহণমূলক ক্রীড়া আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। এ প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাখো শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পায়।

ইউনিয়ন, উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় অতিক্রম করে জাতীয় পর্যায়ে পৌঁছাতে দেশব্যাপী মোট ১ লাখ ২৩ হাজার ১৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এ বিশাল আয়োজনের বালক বিভাগে অংশ নেয় ১১ লাখ ১০ হাজার ৮১৪ জন এবং বালিকা বিভাগে ১১ লাখ ৩ হাজার ২৯১ জন শিক্ষার্থী।

সংশ্লিষ্টরা বলছেন, এই আয়োজন দেশের তৃণমূল পর্যায়ে ক্রীড়া বিকাশ, নারী-পুরুষ সমতা এবং নারী ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ