• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

*প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা

রিপোর্টার: / ২০৪ পঠিত
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬

**প্রধানমন্ত্রীর প্রথম মালয়েশিয়া সফর ঘিরে প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাস, শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসী বৈধকরণের প্রত্যাশা**

**বিশেষ প্রতিনিধি, মালয়েশিয়া:**
শপথ গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হিসেবে আগামী ২১-২২ জুন মালয়েশিয়া সফরকে ঘিরে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী, বিএনপি নেতাকর্মী এবং শ্রমজীবী মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তারা আশা করছেন, এ সফরের মাধ্যমে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা বাংলাদেশি শ্রমবাজার পুনরায় চালু এবং অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

প্রবাসীদের প্রত্যাশা, আগামী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে অনুষ্ঠিতব্য বৈঠকে শ্রমবাজার উন্মুক্তকরণ, নতুন কর্মী নিয়োগ এবং মালয়েশিয়ায় অবস্থানরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বৈধতা দেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হবে। এসব বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এলে লাখো প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবার উপকৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর উপলক্ষে সেখানে অবস্থান করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্বনামধন্য রাজনৈতিক ব্যক্তিত্ব **ইমরান হোসেন সাগর (মহারাজ)**। তিনি **ইএমএস ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক, পল্টন থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, ঢাকা মহানগর দক্ষিণ, সিনিয়র যুগ্ম মহাসচিব, রিক্রুটিং এজেন্সি ঐক্য পরিষদ বাংলাদেশ এবং ঢাকাস্থ তালতলী জাতীয়তাবাদী ফোরামের উপদেষ্টা** হিসেবে সুপরিচিত।

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের সঙ্গে মতবিনিময়কালে ইমরান হোসেন সাগর (মহারাজ) বলেন,
*”প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। বিশেষ করে বন্ধ শ্রমবাজার চালু এবং অবৈধ অভিবাসীদের বৈধকরণের বিষয়টি বাস্তবায়িত হলে হাজারো বাংলাদেশি কর্মীর জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।”*

এ বিষয়ে মালয়েশিয়া বিএনপির সাধারণ সম্পাদক **মোশারফ হোসেন মিয়াজি** বলেন,
*”মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রধানমন্ত্রীর এ সফরের দিকে অত্যন্ত আশাবাদী দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমরা আশা করছি, দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে প্রবাসীদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্ব পাবে এবং শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধকরণের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে।”*

প্রবাসী বাংলাদেশিদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর শুধু কূটনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে না, বরং কর্মসংস্থান সৃষ্টি, অভিবাসন ব্যবস্থাপনার উন্নয়ন এবং প্রবাসীদের কল্যাণ নিশ্চিত করার ক্ষেত্রেও একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। ফলে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং তারা সফর থেকে ইতিবাচক ফলাফলের প্রত্যাশায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ