• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, আদালতে মামলা

রিপোর্টার: / ১৬৯ পঠিত
আপডেট: রবিবার, ২১ জুন, ২০২৬

কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে নারীকে মারধর ও চাঁদা দাবির অভিযোগ, আদালতে মামলা

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ক্ষতিপূরণের টাকা উত্তোলনকে কেন্দ্র করে শিল্পি বেগম (৪৫) নামে এক মধ্যবয়সী নারীকে মারধর, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার ও সুষ্ঠু বিচারের দাবিতে কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

মামলায় উপজেলার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া গ্রামের বাসিন্দা আমিনুল ইসলাম (৩৫), মিজানুর রহমান চৌকিদার (৪৮) ও তামিম (২২)-এর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, শিল্পি বেগম দীর্ঘদিন ধরে উত্তর নিশানবাড়িয়া আবাসন প্রকল্পে বরাদ্দকৃত একটি ঘরে বসবাস করে আসছেন। আবাসন এলাকাটি ভূমি অধিগ্রহণের আওতাভুক্ত হওয়ায় তিনি ২০ শতাংশ ক্ষতিপূরণের সুবিধাভোগী হন। এ সুযোগে অভিযুক্তরা পটুয়াখালী এলএ শাখা থেকে ক্ষতিপূরণের টাকা উত্তোলনে নিজেদের দালাল হিসেবে নিয়োগ দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী শিল্পি বেগম তাদের প্রস্তাবে রাজি না হয়ে বিশ্বস্ত ব্যক্তিদের সহায়তায় ক্ষতিপূরণের টাকা উত্তোলন করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা তার বাড়িতে গিয়ে ১ লাখ টাকা চাঁদা দাবি করে এবং সাত দিনের সময় বেঁধে দেয়। চাঁদা না দিলে তাকে খুন ও জখমের হুমকিও দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ২ জুন বিকেল ৩টার দিকে অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে শিল্পি বেগমের বাড়িতে গিয়ে পুনরায় ১ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাকে এলোপাতাড়িভাবে মারধর করে রক্তাক্ত ও আহত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্তরা বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ভুক্তভোগী শিল্পি বেগম অভিযোগ করেন, আদালতে মামলা দায়েরের পরও অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ এবং ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ