• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কে বর্জ্য অপসারণ, শুরু হচ্ছে নিমগাছ রোপণ সমুদ্রবন্দরের সতর্কতা সংকেত প্রত্যাহার, পাঁচ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল টানা বর্ষণে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, কোটি টাকার আমদানি পণ্য ক্ষতির অভিযোগ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না’ বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা জোরদারে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা মানবিকতা ও নৈতিকতাই চিকিৎসা পেশার মূল শক্তি: স্বাস্থ্যমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান বিদেশে চিকিৎসা নির্ভরতা কমাতে চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

মানবিকতা ও নৈতিকতাই চিকিৎসা পেশার মূল শক্তি: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার: / ১৯ পঠিত
আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬

মানবিকতা ও নৈতিকতাই চিকিৎসা পেশার মূল শক্তি: স্বাস্থ্যমন্ত্রী

উপশিরোনাম:

রাজধানী-গ্রামের স্বাস্থ্যসেবার বৈষম্য কমিয়ে সারা দেশে সমমানের চিকিৎসাসেবা নিশ্চিতের অঙ্গীকার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

চিকিৎসকদের মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, চিকিৎসা কেবল একটি পেশা নয়, এটি মানুষের জীবন রক্ষার সঙ্গে সম্পৃক্ত এক মহান দায়িত্ব। একই সঙ্গে রাজধানী ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য কমিয়ে সারা দেশে সমমানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ডিএমসি ডে-২০২৬’-এর উদ্বোধন শেষে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “চিকিৎসা শুধু একটি পেশা নয়, এটি মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত একটি মহান সেবা। রোগ নিরাময়ের পাশাপাশি মানবিকতা, নৈতিকতা ও সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।”

তিনি বলেন, একজন চিকিৎসকের আন্তরিক আচরণ, সহানুভূতি এবং হাসিমুখে রোগীর সঙ্গে কথা বলাও চিকিৎসার গুরুত্বপূর্ণ অংশ। অনেক সময় একজন চিকিৎসকের মানবিক ব্যবহার রোগীর মানসিক শক্তি বাড়িয়ে দেয়। তাই ওষুধের পাশাপাশি রোগীদের প্রতি সম্মানজনক ও সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, মানুষের জন্য কাজ করার মধ্যেই প্রকৃত আত্মতৃপ্তি রয়েছে। চিকিৎসকদের শুধু পেশাগত দায়িত্ব পালন করলেই চলবে না, সমাজের প্রতি দায়বদ্ধতা ও চিকিৎসা নৈতিকতার চর্চাও সমানভাবে নিশ্চিত করতে হবে।

করোনা মহামারি, হামের প্রাদুর্ভাব এবং সাম্প্রতিক বন্যার সময় চিকিৎসকদের আত্মত্যাগ ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, দুর্যোগের সময় চিকিৎসকেরা ছুটি উপেক্ষা করে মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় গভীর রাত পর্যন্ত চিকিৎসাসেবা প্রদান তাদের পেশাগত দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।

স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, সরকার চিকিৎসা শিক্ষা ও গবেষণায় আধুনিক যন্ত্রপাতি সরবরাহের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি আগামী মাস থেকে কমিউনিটি ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরিবারকল্যাণ কেন্দ্রগুলোর আধুনিকায়নের কাজ শুরু হবে।

তিনি বলেন, “ঢাকার মানুষের মতো গ্রামের মানুষও মানসম্মত চিকিৎসাসেবা পাওয়ার সমান অধিকার রাখে।” রাজধানী ও গ্রামাঞ্চলের স্বাস্থ্যসেবার বৈষম্য কমিয়ে দেশের প্রতিটি মানুষের জন্য সমমানের চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য বলে জানান তিনি।

চিকিৎসকদের উদ্দেশে তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে তাদের যৌক্তিক দাবিগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তবে জনগণকে চিকিৎসাসেবা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা, গাফিলতি বা অযৌক্তিক বিলম্ব কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরীসহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক ও ঢাকা মেডিক্যাল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ