• শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমিনবাজার-হেমায়েতপুর মহাসড়কে বর্জ্য অপসারণ, শুরু হচ্ছে নিমগাছ রোপণ সমুদ্রবন্দরের সতর্কতা সংকেত প্রত্যাহার, পাঁচ বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল টানা বর্ষণে বেনাপোল বন্দরে জলাবদ্ধতা, কোটি টাকার আমদানি পণ্য ক্ষতির অভিযোগ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিরোধ না হলে বাংলাদেশ স্বাধীন হতো না’ বন্যাদুর্গত এলাকায় স্বাস্থ্যসেবা জোরদারে স্বাস্থ্য অধিদপ্তরের ৭ দফা নির্দেশনা মানবিকতা ও নৈতিকতাই চিকিৎসা পেশার মূল শক্তি: স্বাস্থ্যমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান বিদেশে চিকিৎসা নির্ভরতা কমাতে চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর পচন যখন গোড়ায়: একটি ডিম হাতিয়ে নেওয়া ও আমাদের সামষ্টিক নৈতিক দেউলিয়াত্ব

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

রিপোর্টার: / ৯ পঠিত
আপডেট: শনিবার, ১১ জুলাই, ২০২৬

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

উপশিরোনাম:

দুপুর ১২টায় আনুষ্ঠানিক ঘোষণা, তিন বছর পর পুনরায় চালু হওয়া পরীক্ষায় বৃত্তি পাচ্ছে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রোববার (১২ জুলাই) প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নির্ধারিত মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন।

এর আগে গত বৃহস্পতিবার (৯ জুলাই) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হলেও তা স্থগিত করা হয়। ওই দিন আনুষ্ঠানিক ঘোষণার আগেই ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল ওয়েব পোর্টালে আপলোড হয়ে যায়। পরে সেই ফল সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফল প্রকাশের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

এ ঘটনার পর শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

তিন বছর বিরতির পর পুনরায় চালু হওয়া এ বৃত্তি পরীক্ষায় এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬৬ হাজার এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার ৫০০টি বৃত্তি নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, ট্যালেন্টপুলসাধারণ—এই দুই ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে সরকারি বিদ্যালয়ে প্রতি আটজন শিক্ষার্থীর মধ্যে একজন এবং বেসরকারি বিদ্যালয়ে প্রায় প্রতি সাড়ে পাঁচজন শিক্ষার্থীর মধ্যে একজন বৃত্তির সুযোগ পাবে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নির্ধারিত অনলাইন মাধ্যম ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ