• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার: / ৭২ পঠিত
আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬

 

নতুন প্রজন্মকে গড়ে তুললেই গড়ে উঠবে সমৃদ্ধ বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের নানা সমস্যা থাকলেও এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে সুশিক্ষিত, দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে একটি সমৃদ্ধ ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

সোমবার বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী হতে হবে। তারা ভবিষ্যতে যে পেশায় নিজেদের নিয়োজিত করতে চায়, সরকার সেই লক্ষ্য অর্জনে সর্বাত্মক সহযোগিতা করবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ গড়ার দায়িত্ব নতুন প্রজন্মকেই এগিয়ে নিতে হবে। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তারা যেন সাফল্য অর্জন করতে পারে, সেটিই আমাদের প্রত্যাশা। পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের যত্ন নেওয়ার পাশাপাশি দেশের সম্পদ রক্ষায়ও সচেতন হতে হবে।”

নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “তোমরা যদি নিজেদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তুলতে পারো, তাহলে বাংলাদেশও এগিয়ে যাবে। তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতের দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, ক্রীড়াবিদ ও নেতৃত্ব উঠে আসবে। নিজেদের কখনো ছোট মনে করবে না, আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”

সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মাঠে বসে ফুটবল ইভেন্টের বালিকা বিভাগের ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল উপভোগ করেন। এছাড়া নতুন কুঁড়ি স্পোর্টসের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনাও উপভোগ করেন।

উল্লেখ্য, গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬’-এর প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলা থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ আটটি ডিসিপ্লিনে অংশ নেয়। পরে ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয় জাতীয় পর্বের প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বালক বিভাগের ফুটবল ফাইনালে ময়মনসিংহকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিলেট। আর বালিকা বিভাগের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে পরাজিত করে শিরোপা জিতে নেয় রংপুর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ