• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন একনেকে গ্যাস-বিদ্যুৎ সংকট সাময়িক, সমাধানে একাধিক উদ্যোগ: জোনায়েদ সাকি স্বামীর শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি ৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ

স্বামীর শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

রিপোর্টার: / ১৬ পঠিত
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

স্বামীর শেষকৃত্যে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

মুন্সীগঞ্জ, ১৯ আগস্ট: স্বামীর শেষকৃত্যে অংশ নিতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও সংসদ সদস্য দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম। বুধবার (১৯ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে দীপু মনির মেয়ে তানি দীপাবলী নাওয়াজ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্যারোলে মুক্তির আবেদন করেন। আবেদনে চার দিনের প্যারোল চাওয়া হলেও জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ ঘণ্টার অনুমোদন দেওয়া হয়।

নির্ধারিত সময় অনুযায়ী, বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় কারাগার থেকে বের হবেন দীপু মনি। প্রথমে তাকে রাজধানীর কলাবাগানের বাসভবনে নেওয়া হবে। পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, সেখানে স্বামী তৌফিক নেওয়াজের মরদেহ নেওয়া হবে এবং তিনি স্বামীর মরদেহ শেষবারের মতো দেখবেন।

পরে মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে বনানী কবরস্থানে তৌফিক নেওয়াজকে দাফন করা হবে। প্যারোলের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই সন্ধ্যা ৬টার মধ্যে দীপু মনিকে পুনরায় কারাগারে ফিরতে হবে।

তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ২৭ মিনিটে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেছিলেন। সর্বশেষ গত ২৭ মে হুইলচেয়ারে করে আদালতে নিয়ে এসে কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে তাকে দেখা করানো হয়েছিল।

এর আগে তৌফিক নেওয়াজের অসুস্থতার কথা জানিয়ে গত ২৭ মে দীপু মনিকে সাত দিনের প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন তাদের মেয়ে তানি দীপাবলী নাওয়াজ। মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কাছে করা ওই আবেদনে তখন অনুমোদন পাওয়া যায়নি।

দীপু মনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন। ২০২৪ সালের আন্দোলনের পর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। কয়েকটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও অন্যান্য মামলায় নাম থাকায় তিনি মুক্তি পাননি। ঢাকা ও মুন্সীগঞ্জ মিলিয়ে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

স্বামীর মৃত্যুর পর শেষকৃত্যে অংশ নেওয়ার জন্য এবার তার প্যারোলের আবেদন করা হয়। আবেদনটি বিবেচনা করে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ১২ ঘণ্টার প্যারোলের অনুমতি দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ