• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
৫২ থানায় সম্মেলন বাস্তবায়নে সাংগঠনিক উন্নয়ন সভার উদ্যোগ বাংলাদেশ প্রেসক্লাব ঢাকা মহানগরের চুনারুঘাটে পুত্রবধূর ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুরের বিরুদ্ধে মামলা, ঘরে আগুন দেওয়ারও অভিযোগ শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগে ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ, নিরাপত্তা নিশ্চিতের দাবি আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুতির আহ্বান জামায়াত আমিরের জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষিত হবে বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস: প্রধানমন্ত্রী তারেক রহমান ছয় মাসের কর্মমূল্যায়নে মন্ত্রিসভায় বড় রদবদলের আভাস, পরিবর্তনের তালিকায় একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীকেন্দ্রিক অভিযোজন কৌশল, সহনশীল বাংলাদেশ গড়তে বড় বিনিয়োগ ফ্রি কোটা অর ডাই’ লিখে রাজপথে প্রতিবাদের প্রতীক: জুলাই আন্দোলনের সাহসী মুখ আব্দুল্লাহ আল মামুন শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে’—এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিভেদের রাজনীতি চললে স্বৈরাচারের ফেরার সুযোগ তৈরি হবে’—রুহুল কবির রিজভী

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)জনাব মোঃনাইমুল হক এর পুলিশ সুপার (এস পি) হিসেবে পদোন্নতি//দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৪৮৯ পঠিত
আপডেট: সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

বি এম মনির হোসেন স্টাফ রিপোর্টারঃ-বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ নাইমুল হক সহ নয়জনকে গত বৃহস্পতিবার পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রদান  করা হয়েছে।

জনাব মো: নাইমুল হক এর বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় । তিনি ২০০৬ সালে ২৫তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন । তার আগে তিনি বিসিএস শিক্ষা ক্যাডার এ  পটিয়া সরকারি কলেজে অর্থনীতি বিভাগের একজন প্রভাষক ছিলেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স ও মাস্টার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্বাস্থ্য অর্থনীতি তে মাস্টার্স করেন। পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এম বি এ ডিগ্রী লাভ করেন।
তিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। তার মা একজন রত্নগর্ভা। চার ভাই তিন বোনের মধ্যে তিনি চতুর্থ। তার বড়ভাই সুপ্রীম কোর্টের আইনজীবী। মেঝ ভাই বিসিএস পররাষ্ট্র ক্যাডার এ থাইল্যান্ডে কর্মরত আছেন। অন্য ভাই বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা। তিন বোনের মধ্যে দুই বোন বিসিএস শিক্ষা ক্যাডার ও আরেক বোন ডাক্তার হিসেবে আমেরিকায় কর্মরত আছে ।
জনাব মো নাইমুল হক চাকরিজীবনে মাননীয় প্রধান মন্ত্রীর বিশেষ নিরাপত্তা বাহিনী স্পেশাল সিকিউরিটি ফোর্স (এস এস এফ) এর
 একজন দক্ষ ও চৌকস অফিসার ছিলেন। এ বিষয়ে তিনি ইংল্যান্ড, ইতালি, থাইল্যান্ড ও ইন্ডিয়ায় বিশেষ প্রশিক্ষণ লাভ করেন। মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন।জাতিসংঘ শান্তরক্ষী মিশনে তিনি মালি তে কর্মরত ছিলেন এবং বিশেষ পদকে ভূষিত হন। ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের অনেক গুলো দেশ তিনি ভ্রমণ করেছেন। বরিশাল,খুলনা, যশোর, সিলেট, ঠাকুরগাঁও, বান্দরবন এবং ঢাকা জেলায় তিনি এর আগে কর্মরত ছিলেন।
 ব্যাক্তিগত জীবনে তিনি দুই সন্তানের বাবা। তিনি একজন মিডিয়া বান্ধব ও সংস্কৃতিমনা পুলিশ অফিসার। পুলিশ ডিপার্টমেন্টের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে তিনি বিভিন্ন নাটক ও মিউজিক ভিডিও নির্মাণ করে ব্যাপক প্রশংসিত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ