• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্যথাজনিত সমস্যায় চিকিৎসাসেবা ও পরামর্শ দিয়ে আলোচনায় হাকিম মাওলানা আব্দুল হান্নান কলাপাড়া বেকারি মালিক সমিতির কমিটি গঠন, সভাপতি আল আমিন সম্পাদক হারুন কলাপাড়ায় “গ্রাম আদালত” বিষয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জনগণের কল্যাণ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রত্যাশায় সংবিধান সংশোধনের আহ্বান চিফ হুইপের মজুরি বোর্ডের সিদ্ধান্ত পর্যন্ত আন্দোলন স্থগিতের আহ্বান পোশাকশিল্প মালিকদের কুইক রেন্টালের পরিবর্তে সাশ্রয়ী বিদ্যুৎ উৎপাদনে জোর, সৌরবিদ্যুতে ১,৫০০ কোটি টাকার তহবিল দ্বিতীয় পদ্মা-যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণে প্রধানমন্ত্রীর নির্দেশনা বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন সম্ভাবনা, জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী জাপানের সঙ্গে ৬টি চুক্তি-সমঝোতা, বাংলাদেশকে ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

স্থানীয় সরকার নির্বাচনে সব বৈধ প্রার্থীর অংশগ্রহণের সুযোগ রয়েছে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

রিপোর্টার: / ৬৫ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক বা মনোনয়ন না থাকায় আইন অনুযায়ী যোগ্যতা সম্পন্ন যেকোনো দলের বৈধ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান। এর আগে তিনি স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের এক বৈঠকে অংশ নেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে যেহেতু দলীয়ভাবে নির্বাচন হচ্ছে না, তাই আওয়ামী লীগ হিসেবে এখানে কারো অংশগ্রহণের সুযোগ নেই। তিনি স্পষ্ট করেন যে, দলীয় প্রতীক বা মনোনয়ন না থাকায় এটি কোনো দলীয় নির্বাচন নয়। ফলে আইন অনুযায়ী বৈধ প্রার্থী হিসেবে যোগ্যতা থাকা যেকোনো ব্যক্তিই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।

বিএনপির কৌশল সম্পর্কে জানতে চাইলে মীর শাহে আলম জানান, বিএনপি স্থানীয়ভাবে দল সমর্থিত প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে স্থানীয় বিএনপিকে প্রতিটি ইউনিয়নে একক সমর্থিত প্রার্থী নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি আলাদা কোনো বিশেষ অবস্থান নেবে না বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। বৈধ প্রার্থীরা যেন নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেজন্য স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনা রয়েছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ