• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সবজির পর এবার ডিমের দামেও অস্থিরতা: বিপাকে নিম্ন আয়ের মানুষ বাংলাদেশকে এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নতুন পরিকল্পনার কথা জানালেন বিমানমন্ত্রী সবার জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুবাইদা রহমান এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ করলেন হাইকোর্ট জাতিসংঘে কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে উচ্চপর্যায়ের সভা কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শকের নতুন নিয়োগ বাতিল করল জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন উড়োজাহাজ বহর গড়তে ৪ থেকে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পথে ইউএস-বাংলা শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রধান শক্তি: হাবিবুর রশিদ হাবিব ঢাকায় প্রসূতির মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে ফ্লোরিডায় প্রবাসীদের স্মারকলিপি

কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শকের নতুন নিয়োগ বাতিল করল জনপ্রশাসন মন্ত্রণালয়

রিপোর্টার: / ৯ পঠিত
আপডেট: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোস্তফা কামাল এবং অতিরিক্ত কারা মহাপরিদর্শক পদে কর্নেল মো. সাইদুল ইসলামের নিয়োগের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রেষণে এই দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়ে তাদের চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছিল। মোস্তফা কামাল কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং সাইদুল ইসলাম লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল হিসেবে পদোন্নতি পাওয়ার পর এই নিয়োগ দেওয়া হয়েছিল।

নিয়োগের পরপরই বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়। বর্তমানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগসংক্রান্ত মূল প্রজ্ঞাপনটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে ফেলা হয়েছে। দায়িত্বশীল সূত্রে জানা গেছে, নিয়োগ বাতিলের বিষয়টি কার্যকর করতে আরেকটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যা এখনো আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি। নিয়োগ বাতিলের সুনির্দিষ্ট কোনো কারণ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. আকনুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি কোনো মন্তব্য করেননি। তিনি বর্তমানে হাসপাতালের জরুরি প্রয়োজনে ব্যস্ত থাকার কথা জানিয়ে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। এর আগে গত ১৯ আগস্ট সাবেক কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। পরবর্তীতে নতুন এই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা এখন বাতিল করা হলো। চাকরির আরও তথ্য: তবে নিয়োগ দেওয়ার পর অল্প সময়ের মধ্যেই প্রজ্ঞাপন বাতিলের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ