• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় মঙ্গলবার পুনরায় চালু হতে পারে বেহালা বিমানবন্দর: চলছে আকাশ ও স্থল জরিপের কাজ আগামী দুদিনের মধ্যেই সার সংকট কেটে যাবে, দাবি কৃষিমন্ত্রীর ব্রিকস সম্মেলনে নৈশভোজে নিরামিষ মেনু নিয়ে ভারতে তীব্র রাজনৈতিক বিতর্ক ইউক্রেন-পোল্যান্ড সীমান্তে ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন কাতার এয়ারওয়েজের বিশেষ ছাড়: সাশ্রয়ী মূল্যে ভ্রমণের সুযোগ আমদানি কমিয়ে দেশি কৃষিপণ্য উৎপাদনে সর্বোচ্চ গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের ১০৭ কোটির উন্নয়ন প্রকল্প: চার বছরেও মেলেনি সুফল দেশীয় উৎপাদনে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর, আমদানিনির্ভরতা কমানোর তাগিদ

আগামী দুদিনের মধ্যেই সার সংকট কেটে যাবে, দাবি কৃষিমন্ত্রীর

রিপোর্টার: / ৫ পঠিত
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের বাজারে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রবিবার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কৃষি মন্ত্রণালয়ের একটি বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে দেশে সারের মজুত পরিস্থিতি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ২ লাখ মেট্রিক টন বেশি রয়েছে। একটি অসাধু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। এই পরিস্থিতি আগামী এক থেকে দুই দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে আসবে বলে তিনি আশ্বস্ত করেছেন।

সার সরবরাহ ও বিতরণের বিষয়টি সার্বক্ষণিক তদারকির জন্য প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে এক বিশেষ বৈঠকে মিলিত হন। সেখানে দেশের কৃষি খাতের বর্তমান সার্বিক অবস্থা এবং মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠককালে প্রধানমন্ত্রী কৃষি ব্যবস্থার সামগ্রিক পরিস্থিতির খোঁজখবর নেন। একইসাথে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরবচ্ছিন্ন কৃষি উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ