• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাল সন্ধ্যা থেকেই শিল্পে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রধানমন্ত্রীর ২০২৬-২৭ শীতকালীন মৌসুমে বৈশ্বিক ফ্লাইট নেটওয়ার্ক ও গন্তব্য বাড়াচ্ছে কাতার এয়ারওয়েজ আসিফ মাহমুদের বিরুদ্ধে পুনর্বাসন ও অর্থ লেনদেনের অভিযোগ তুললেন রাশেদ খাঁন নতুন ৫০টি এয়ারবাস বিমান বহরে যুক্ত করার ঘোষণা ভিয়েট্রাভেল এয়ারলাইন্সের নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ অধিকাংশ সরকারি কর্মকর্তা ঘুষখোর ও লুটপাটে লিপ্ত: স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সৌদির প্রধান তেল পাইপলাইনে হুতি হামলা: বিশ্ববাজারে ৪ শতাংশ সরবরাহের ঝুঁকি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক

শিক্ষা ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

রিপোর্টার: / ৫ পঠিত
আপডেট: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতের উন্নয়নে যুক্তরাজ্যের অধিকতর সহযোগিতা প্রত্যাশা করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে তিনি দুই দেশের মধ্যকার বিদ্যমান ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।

১৪ সেপ্টেম্বর সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন। আলোচনায় রাষ্ট্রপতি গুরুত্ব দিয়ে বলেন যে, যুক্তরাজ্য বাংলাদেশের একটি পরীক্ষিত ও বিশ্বস্ত উন্নয়ন অংশীদার। বাংলাদেশের সামগ্রিক অগ্রগতিতে যুক্তরাজ্যের ধারাবাহিক সহায়তা ও অংশীদারিত্বের বিষয়টি তিনি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ