
চার দিনের সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
সফরের অংশ হিসেবে তিনি জাপানের আইচি-নাগোয়া শহরে আয়োজিত ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্ট প্রত্যক্ষ করবেন তিনি।
পাশাপাশি এই সফরে তিনি এশিয়ান গেমস এবং বিভিন্ন অলিম্পিক অ্যাসোসিয়েশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন বলে জানা গেছে।