• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার আহ্বান তারেক রহমানের

রিপোর্টার: / ২ পঠিত
আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনই এই সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, মানবিক কারণে বাংলাদেশ দীর্ঘ সময় ধরে বিশাল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে। তবে এখন এই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বিকেলে প্রধানমন্ত্রীর আবাসস্থল হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্কে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে এক সৌজন্য বৈঠকে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর সরকারি প্রেস সচিব একেএম নাজমুল হক বাসসকে এই বৈঠকের তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়। দ্বিপাক্ষিক এই আলোচনায় প্রত্যাবাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার পাশাপাশি রোহিঙ্গাদের জন্য চলমান মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখতে আন্তর্জাতিক মহলের সহযোগিতা জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশনার বারহাম সালেহ রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে সংকটের দীর্ঘমেয়াদী সমাধানে আন্তর্জাতিক পর্যায় থেকে কার্যকর ভূমিকা অব্যাহত রাখার ব্যাপারেও বিস্তারিত আলোচনা হয় এই গুরুত্বপূর্ণ বৈঠকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ