
কুমিল্লা জেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য কমাতে ১৮টি থানায় একযোগে বিশেষ অভিযান চালানো হয়েছে। রোববার সন্ধ্যা সাতটা থেকে মধ্যরাত পর্যন্ত জেলা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সমন্বিত অভিযানে মোট ৪১৫ জনকে আটক করা হয়। অভিযানে কিশোরদের নিয়মিত আড্ডাস্থলসহ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।
এর আগে গত বুধবার ও শনিবারের পৃথক অভিযানে মোট ৮৭৮ জনকে আটক করেছিল পুলিশ। এদের মধ্যে ৫৯৭ জনকে মুচলেকায় পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ২৮১ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। কিশোর অপরাধ নিয়ন্ত্রণে জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, এর আগে কুমিল্লায় গত বুধবার ও শনিবার রাতে অভিযান চালিয়ে ৮৭৮ জনকে আটক করেছিল পুলিশ।